খেলা

আরো একটি বিশ্বকাপ খেলতে চায় বিরাট কোহলি

  • 4:40 am - April 02, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই গুঞ্জন ছড়ায় হয়তো ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে পারেন তিনি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত ওয়ানডে ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। বরং ২০২৭ সালের বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

৩৬ বছর বয়সী কোহলি ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে অনেক আলোচনা হলেও, এখনই সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি তিনি। আইপিএল চলাকালীন এক অনুষ্ঠানে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার বড় লক্ষ্য।

কোহলির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান।

ভারত ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি। আর ২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স-আপ হয়। সেই হার কোহলির জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক, যা তিনি প্রকাশও করেছিলেন। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে কিছুটা হলেও সেই দুঃখ মিটেছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তখন কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার ফিটনেস ও মানসিক দৃঢ়তা বিবেচনায় নিয়ে বলা যায়, বয়স তার জন্য বড় কোনো বাধা হবে না। তিনি এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন পরবর্তী বিশ্বকাপের জন্য।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au