খেলা

হেড কোচের পদ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার ওয়াল্টার

  • 5:36 pm - April 02, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার

চুক্তি ছিল চার বছরের। তবে পথচলা থামল দুই বছরেই। দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন রব ওয়াল্টার।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল ওয়াল্টারের। ব্যক্তিগত কারণে তার সরে দাঁড়ানোর কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

যদিও ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ওয়াল্টারের কোচিংয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সিরিজগুলোর ফল ভালো না হওয়ায় চাপের মুখে ছিলেন তিনি। আবার তিনি থাকেন নিউ জিল্যান্ডে, সেখান থেকে বারবার ভ্রমণও তার ওপর প্রভাব ফেলছিল।

ওয়াল্টারের হাত ধরেই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলে দক্ষিণ আফ্রিকা, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ফাইনালে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও তারা নাটকীয়ভাবে হেরে যায় ভারতের বিপক্ষে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তারা খেলে সেমি-ফাইনালে। সবশেষ, এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমি-ফাইনালে জায়গা করে নেয় প্রোটিয়ারা।

তবে এই সময়ে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তারা ভালো করতে পারেনি। ওয়াল্টারের কোচিংয়ে সাতটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে তিনটিতে হারে তারা। এর মধ্যে প্রথমবারের মতো হোয়াইটওয়াশড হয় পাকিস্তানে বিপক্ষে। এছাড়া আটটি টি-টোয়েন্টি সিরিজ খেলে তারা জিততে পারে স্রেফ একটি।

যদিও খুব কম সময়ই পূর্ণ শক্তির দল পেয়েছেন ওয়াল্টার। নিয়মিত ক্রিকেটারদের অনেককে কখনও দেওয়া হয়েছে বিশ্রাম, কখনও তারা খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

ওয়াল্টারের বিদায়ের পর সম্ভাব্য নতুন কোচ হওয়ার লড়াইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার রবিন পিটারসন। তার কোচিংয়ে এই বছরের শুরুতে এসএ টি-টোয়েন্টির শিরোপা জয় করে এমএই কেপ টাউন।

এছাড়া লাল বলের কোচ শুকরি কনরাডকেও দেওয়া হতে পারে সীমিত ওভারের দলের দায়িত্ব। তার কোচিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au