বিশ্ব

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

  • 12:55 pm - July 24, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিন অনশনের পর অবশেষে অনশন ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে আন্দোলনের নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সোনম ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা (জে.পি. নাড্ডা), ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখ অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য ব্যক্তিগতভাবে কিংবা চিঠির মাধ্যমে অনশন ভাঙার অনুরোধ জানান। দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আলোচনায় কী বিষয়ে সমঝোতা হয়েছে, তা শিগগিরই একটি ভিডিও বার্তায় বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।

সোনম ওয়াংচুক দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই যেন সহিংসতার ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

গত মে মাসে অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। তাদের দাবি, প্রশ্নফাঁসের কারণে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়েছে, ব্যাপক অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে এবং মানসিক চাপে কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যাও করেছেন।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া স্বঘোষিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সোনম ওয়াংচুকের ত্যাগের প্রশংসা করে বলেন, এই আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। তিনি ঘোষণা দেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

ছবি: সংগৃহীত

এদিকে প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে এবং দেশের পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এটিই তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় ছাত্র ও যুব আন্দোলনে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে এবং সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশনেও বিষয়টি নিয়ে সরকারকে চাপে রাখছে।

অনশন ভাঙার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অনশনের কারণে হারানো শারীরিক শক্তি ও ওজন দ্রুত পুনরুদ্ধারের পরামর্শও দিয়েছেন।

অন্যদিকে, সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ তুলে আন্দোলনকারীরা শুক্রবার দেশব্যাপী নতুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। যদিও কেন্দ্রীয় সরকার তাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তর এলাকায় হাজারো আন্দোলনকারী জড়ো হলে পুরো এলাকা সরকারবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে রাজধানীর কেন্দ্রীয় এলাকার ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত করা হয়। এতে সাধারণ মানুষের চলাচল ও মোবাইলভিত্তিক ডিজিটাল লেনদেনে বড় ধরনের প্রভাব পড়ে।

এ ছাড়া দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ রাখার পরামর্শ দেয় স্থানীয় ব্যবসায়ী সমিতি। ফলে রাজধানীজুড়ে আন্দোলনের প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au