খেলা

মাঠে ঢুকতে পারবে না মেসির দেহরক্ষী

  • 8:35 pm - April 02, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার

মেজর লিগে মেসির খেলা চলাকালীন সময় এখন থেকে আর মাঠে ঢুকতে পারবেন না মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকো। মেজর লিগের কর্তৃপক্ষ মনে করছে, একজন ব্যক্তিগত দেহরক্ষীর মাঠে প্রবেশ করা লিগের নিয়মবহির্ভূত। তাই এবার থেকে ম্যাচ চলাকালীন সময়ে চেউকো আর মাঠে ঢুকতে পারবেন না। যদিও মাঠের বাইরে তিনি মেসির সুরক্ষায় আগের মতোই দায়িত্ব পালন করবেন।

ফুটবল বিশ্বে লিওনেল মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি আবেগের নাম। তাঁর উপস্থিতি মাঠে তৈরি করে এক অনন্য উন্মাদনা, আর খেলার মাঠে এই উন্মাদনায় বাধা প্রদান করেন মেসিরই নিরাপত্তারক্ষী ইয়াসিন চেউকো। তবে এবার মেজর লিগ সকার নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। মাঠে আর প্রবেশ করতে পারবেন না ইয়াসিন।

মেসির প্রতি ভক্তদের ভালোবাসা অসীম। সুযোগ পেলেই কেউ একজন দৌড়ে গিয়ে তাঁকে ছুঁতে চান, কেউবা চায় একসঙ্গে একটি সেলফি তুলতে। তবে এতে তৈরি হয় বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মেসির পাশে সর্বদা ছায়ার মতো থাকতেন ইয়াসিন চেউকো, একজন সাবেক নেভি সিলস সদস্য, যিনি দ্রুতগতিতে মাঠে ছুটে গিয়ে মেসির নিরাপত্তা নিশ্চিত করতেন। তবে এবার তিনি চাইলেও মাঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না মেসির নিরাপত্তার জন্য।

এই ব্যাপারে ইয়াসিন জানান, ইউরোপের ফুটবলে তাঁর সাত বছরের অভিজ্ঞতায় নিরাপত্তা ঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল। তিনি বলেন, ‘আমি যখন লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি, তখন মাত্র ছয়জন মাঠে ঢুকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর গত ২০ মাসে দেখলাম ১৬ জন মাঠে প্রবেশ করেছে!

এমএলএসে মেসির জনপ্রিয়তা আকাশছোঁয়া। ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্রে ফুটবলে এত বড় তারকার উপস্থিতি নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। আর তাই নিরাপত্তার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চেউকো মনে করেন, মেসির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করা উচিত।

মাঠে ঢোকার অনুমতি না পেলেও মেসির পাশে থাকবেন চেউকো। তিনি শুধু একজন দেহরক্ষী নন, বরং মেসির জন্য মানসিক শক্তিরও প্রতীক। তাঁর মতে, ‘আমি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও মেসিকে সুরক্ষা দিই। সে আমাকে বিশ্বাস করে, আমার উপর নির্ভর করে। আমি অনুভব করি, আমি তার পরিবারের অংশ।’ এখন থেকে হয়তো মাঠের সীমানায় দাঁড়িয়ে থাকতে হবে চেউকোকে, তবে মেসির নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে তাঁর নিবেদন একটুও কমবে না। ফুটবল মাঠে মেসি যেমন এক অমূল্য রত্ন, তেমনি তাঁর পাশে ছায়ার মতো থাকা দেহরক্ষী চেউকোও সেই গুরুত্বের প্রতীক।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au