বিশ্ব

ওয়াংচুকের অনশন ভাঙা নিয়ে নানা প্রশ্ন

  • 6:07 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
ওয়াংচুকের অনশন ভাঙা ।

মেলবোর্ন, ২৫ জুলাই: ভারতের নিট (এনইইটি) প্রশ্নফাঁসের প্রতিবাদে টানা ২৬ দিন অনশনে থাকার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও তা ঘিরে দেশজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ হওয়ার আগেই কেন তিনি অনশন প্রত্যাহার করলেন। এমনকি কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার গোপন সমঝোতা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ওয়াংচুক।

শুক্রবার রাতে হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, টানা ২৬ দিন অনশনের পরও যদি তাকে নিজের আন্তরিকতার প্রমাণ দিতে হয়, তবে সেটি অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, দীর্ঘ অনশন ও শারীরিক ধকলের কারণে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পেশি ক্ষয়ে গেছে, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ও মস্তিষ্কেও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া এই সময়ে তার ওজন প্রায় ১১ কেজি কমে গেছে।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অনেক মানুষ তাকে ফোন করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সমালোচনামূলক পোস্ট দেখান। তখনই তিনি জানতে পারেন, তার অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের প্রশ্ন ও অভিযোগ ছড়িয়ে পড়েছে।

সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতার অভিযোগ নাকচ করে সোনম ওয়াংচুক বলেন, যদি সত্যিই সমঝোতা করার ইচ্ছা থাকত, তাহলে ২৬ দিন অনশনে থাকার প্রয়োজন হতো না। তিনি বলেন, আরামদায়ক পরিবেশে বসেই তা করা সম্ভব ছিল। দিল্লির তীব্র গরমে রাস্তায় অনাহারে থেকে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলার কোনো প্রয়োজন পড়ত না।

এদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, সোনম ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও আন্দোলনের মূল দাবিতে কোনো পরিবর্তন আসেনি। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, দীর্ঘ অনশনের কারণে ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে সংগঠনটিও উদ্বিগ্ন ছিল এবং তার স্বাস্থ্যগত কারণেই অনশন শেষ করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এই সিদ্ধান্তের সঙ্গে আন্দোলনের দাবির কোনো সম্পর্ক নেই।

সিজেপি স্পষ্ট করেছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংগঠনটির প্রতিনিধিদের একাধিক দফা বৈঠক হয়েছে। এসব বৈঠকে নিট প্রশ্নফাঁস রোধে নতুন আইন, কঠোর শাস্তির বিধান এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার নিয়েও আলোচনা হয়েছে।

তবে ওয়াংচুকের অনশন ভাঙার সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতি নিয়েও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, এই ঘটনাই সরকারের সঙ্গে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেয়। যদিও সোনম ওয়াংচুক ও সিজেপি উভয়েই এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে।

বর্তমানে দিল্লিতে সিজেপির অবস্থান-বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও কর্মসূচি চলতে থাকবে।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au