বিজ্ঞান ও প্রযুক্তি

পরিচয় যাচাইয়ে সেলফি ভিডিও, শুরুতে মিলবে নির্বাচিত কয়েকটি দেশে

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পেতে পারেন

প্রযুক্তি

  • 12:06 am - July 26, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন. ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই: ফেসবুক ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিচয় যাচাইয়ের (ভেরিফিকেশন) নতুন সুবিধা চালু করেছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এই নতুন ফিচারের মাধ্যমে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন। তবে এ জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসন আনুষ্ঠানিক ভাবে নতুন এই ভেরিফিকেশন ব্যবস্থার ঘোষণা দেন। মেটা জানিয়েছে, নতুন ব্যাজের মূল উদ্দেশ্য হলো একটি ফেসবুক অ্যাকাউন্টের পেছনে প্রকৃত ব্যক্তি রয়েছেন কি না, তা নিশ্চিত করা।

নতুন ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সেই ভিডিওটি ব্যবহারকারীর বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। পরিচয় যাচাই সফল হলে কয়েক মিনিটের মধ্যেই ভেরিফায়েড ব্যাজ যুক্ত হতে পারে। ভেরিফিকেশন পাওয়ার জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হতে হবে।

পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ভেরিফায়েড ব্যাজ প্রথমে ফেসবুকের প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ডেটিং সেবায় দেখা যাবে। পরে ধাপে ধাপে ফিডের পোস্টসহ প্ল্যাটফর্মের অন্যান্য অংশেও এটি প্রদর্শন করা হবে।

মেটা জানিয়েছে, বর্তমানে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারকরা বাস্তবসম্মত ছবি ও ভুয়া পরিচয়ে অসংখ্য নকল অ্যাকাউন্ট তৈরি করছে। এসব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রতারণা মূলক বার্তা ছড়িয়ে পড়ছে। নতুন ভেরিফিকেশন ব্যবস্থা এ ধরনের জালিয়াতি কমাতে এবং প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতেই চালু করা হয়েছে।

মেটা স্পষ্ট করেছে, এই ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কনটেন্টকে বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য হিসেবে ঘোষণা করে না। এটি কেবল অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন এটি নিশ্চিত করবে। সব ব্যবহারকারীকে আগের মতোই ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। এ ছাড়া, এই সুবিধা মেটার পেইড ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন পরিষেবার বিকল্প নয়। এটি শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য চালু করা একটি সম্পূর্ণ বিনামূল্যের ব্যবস্থা।

প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হচ্ছে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au