১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন
মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…
মেলবোর্ন, ২৬ জুলাই: ভুয়া প্রোফাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি নকল পরিচয় এবং অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন পরিচয় যাচাইকরণ ব্যবস্থা চালু করেছে ফেসবুক। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা একটি ভিডিও সেলফি দিয়ে পরিচয় যাচাই সম্পন্ন করে সম্পূর্ণ বিনামূল্যে Facebook Verified ব্যাজ পেতে পারবেন।
মেটার এই উদ্যোগের লক্ষ্য হলো ব্যবহারকারীদের নিশ্চিত করা যে একটি অ্যাকাউন্টের পেছনে সত্যিকারের একজন ব্যক্তি রয়েছেন। তবে এই ব্যাজ কোনো ব্যক্তি বা তার মতামতের বিশ্বাস যোগ্যতার নিশ্চয়তা নয়; এটি কেবল পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার স্বীকৃতি।
নতুন ব্যবস্থায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর সেই ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে। তথ্য সঠিক থাকলে সাধারণত কয়েক মিনিটের মধ্যেই পরিচয় যাচাই সম্পন্ন হবে এবং অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো প্রক্রিয়ায় কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য অ্যাকাউন্টকে ফেসবুকের নিরাপত্তা ও কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হবে। ভুয়া পরিচয়, প্রতারণামূলক কার্যক্রম বা নীতিমালা লঙ্ঘনের সঙ্গে জড়িত অ্যাকাউন্ট এ সুবিধা পাবে না। প্রাথমিকভাবে ১৮ বছর বা তার বেশি বয়সী যোগ্য ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। বর্তমানে এটি শুধুমাত্র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্য প্রযোজ্য। ফেসবুক পেজ বা প্রফেশনাল মোড অ্যাকাউন্ট এখনো এই সুবিধার আওতায় আসেনি।
পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর প্রথম ধাপে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল, Facebook Marketplace, Facebook Dating এবং বিভিন্ন Facebook Group-এ। ভবিষ্যতে ফিডে প্রকাশিত পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
মেটা জানিয়েছে, বর্তমানে জেনারেটিভ এআই ব্যবহার করে ভুয়া পরিচয় ও প্রতারণামূলক অ্যাকাউন্ট তৈরির প্রবণতা বেড়েছে। নতুন এই সেলফিভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা অনলাইনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের মধ্যে আস্থা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, ভেরিফায়েড ব্যাজ পাওয়া মানেই কোনো ব্যক্তি বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য, এমনটি নয়। সব ব্যবহারকারীকে আগের মতোই মেটার কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে। ফলে ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারী বিনামূল্যে পরিচয় যাচাইয়ের সুযোগ পাবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au