খেলা

আইপিএলের মাঝেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন রাবাদা

  • 3:17 am - April 05, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে মাত্র ১০ দিনের মাথায় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। যার ফলে কপাল খুলতে পারে তিন ক্রিকেটারের মধ্যে একজনের। এর মধ্যে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও।

গুজরাটের প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছেন আয়ারল্যান্ডের জস লিটল। আগের মৌসুমেও তিনি গুজরাট স্কোয়াডের অংশ ছিলেন, যদিও মাঠে খুব বেশি সুযোগ পাননি। ২০২৩ সালে মাত্র একটি ম্যাচ খেলেই ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য আইপিএল ছেড়ে যান। তবুও তাঁর কার্যকারিতা বিবেচনায় এবারও তাঁকে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

তবে লিটলকে না নিলে মুস্তাফিজুর রহমানের দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে অনেক। বাংলাদেশের এই পেসার গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া মুস্তাফিজ নতুন বলে ও ডেথ ওভারে কার্যকরী এক বোলার হিসেবে পরিচিত। যদিও সর্বশেষ নিলামে তিনি অবিক্রীত থেকে গিয়েছিলেন, তবে গুজরাট টাইটান্স চাইলে তাঁকে এবার দলে নিতে পারে। কেননা একে তো ডিপিএল খেলেন নি মুস্তাফিজ। আইপিএলে দল পাবার আসায় ডিপিএলে না খেলা একটি বড় কারণ ছিল ফিজের। সেই ক্ষেত্রে তার সুযোগ আছে আইপিএলে সময় দেওয়া। এখন দেখার বিষয় গুজরাটের দৃষ্টি আকর্ষণ করতে পারেন কিনা মুস্তাফিজ।

আইপিএলে ১ম মৌসুমে সানরাইজার্সের হয়ে খেলেছেন ফিজ। এরপর রাজস্থান রয়েলস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিট্যালস হয়ে সর্বশেষ চেন্নাই সুপার কিংসে খেলেছেন ফিজ। প্রায় ৫টি ফ্রাঞ্চাজির সাথে খেলা হয়ে গেছে মুস্তাফিজের। যদি ভাগ্যক্রমে গুজরাটের হয়ে খেলার সুযোগ হয় ফিজের তাহলে ৬ষ্ট টিম হিসেবে অভিষেক হবে কাটার মাস্টারের। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে গুজরাটের হয়ে ডাক পান কিনা ফিজ।

আর ওদিকে, এই টুর্নামেন্টে রাবাদার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। প্রথম দুই ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪১ রান খরচায় ১ উইকেট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪২ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। গুজরাট এখন দ্রুতই সিদ্ধান্ত নিতে চাইবে, কেননা টুর্নামেন্টের মাঝপথে সঠিক বিকল্প না পেলে তাদের বোলিং লাইনআপ দুর্বল হয়ে পড়তে পারে। আর এই দুর্বলতা সামলানোর ক্ষেত্রে বড় ভরসার নাম হয়ে উঠতে পারে মুস্তাফিজ। দীর্ঘ সময় ধরে আইপিএলে এতগুলো দলে হয়ে খেলার ফলে বেশ ভাল অভিজ্ঞতা আছে তার। যার সর্বশেষ ঝলক তিনির দেখিয়েছেন চেন্নাইয়ের হয়ে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au