বাংলাদেশ

আজ ঢাকায় যাচ্ছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

  • 3:31 pm - July 30, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
সার্জিও গর।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে এটি তার গুরুত্বপূর্ণ বাংলাদেশ সফর। সফরকালে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় সফরের সময় সার্জিও গর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

সফরের অংশ হিসেবে সার্জিও গর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গা সংকট, মানবিক সহায়তা এবং এ বিষয়ে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে তিনি ধারণা নেবেন বলে জানা গেছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সার্জিও গরের এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কে ধারণা নেওয়া এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মতো ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে দেখছে বিভিন্ন দেশ।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সঙ্গে চীন, রাশিয়া ও তুরস্কের বাড়তে থাকা যোগাযোগ এবং আঞ্চলিক কৌশলগত অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র বিস্তারিত ধারণা নিতে আগ্রহী। একই সঙ্গে ঢাকা-দিল্লি সম্পর্ক এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়েও আলোচনা হতে পারে।

সার্জিও গর একই সঙ্গে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ফলে তার সফরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ঢাকার সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের কাছে ভারতের জন্য কোনো বার্তা পৌঁছে দেওয়া হবে কি না, সেটিও কূটনৈতিক মহলে আলোচনায় রয়েছে।

এর আগে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের একাধিক উচ্চপর্যায়ের প্রতিনিধি ঢাকা সফর করেছেন। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়। ওই বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

সার্জিও গরকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, সার্জিও গরের ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে ওয়াশিংটনের আগ্রহের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ৩৬ শতাংশ : আইএমএফ

বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৬ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এই তথ্য…

সুদানে মানবিক যুদ্ধবিরতি বারবার ব্যর্থ হচ্ছে কেন, দায় কার?

সুদানে যুদ্ধবিরতি কার্যকরের আন্তর্জাতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। যুদ্ধ বন্ধের বদলে দেশটির বিভিন্ন অঞ্চলে লড়াই আরও তীব্র হচ্ছে। এর ফলে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর…

কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ও ভাইকে গুলি, ২৫ ভরি সোনা লুট

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে…

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অধ্যাপককে মুঠোফোনে কল করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও…

কাঠগড়ায় মাথা নিচু গাজী নজরুলের, কান্নায় ভেঙে পড়লেন প্রথম স্ত্রী মাকছুদা

ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার মাথা নিচু করে থাকলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। মামলার…

দুই ফোন ডিটারজেন্ট পানিতে, আগমী-আয়ুষের ফোন অক্ষত: তদন্তে প্রশ্ন বাড়ছে

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক বয়ান ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার দুই তরুণ সিদ্ধার্থ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au