খেলা

গ্রেফতার কানাডা ক্রিকেট দলের অধিনায়ক

  • 3:36 am - April 05, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

কানাডার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন বার্বাডোসে পুলিশের হেফাজতে রয়েছেন। সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে। প্রথমে ‘জ্যামাইকা গ্লিনার’ পত্রিকা এই তথ্য জানায়। ২৬ বছর বয়সী কার্টনকে রোববার (৩০ মার্চ) আটক করা হয়। তবে গ্রেফতারের নির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে ক্রিকেট কানাডা (সিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পুরো পরিস্থিতি নজরে রাখছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা নিকোলাস কার্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তার আটকের বিষয়ে অবগত আছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আমরা পরিস্থিতির সব আপডেট পর্যবেক্ষণ করছি।’’

সংস্থাটি স্বচ্ছতা ও নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি জানিয়েছে, এই ঘটনার পরও দলের প্রস্তুতি ব্যাহত হবে না। ‘‘এই পরিস্থিতির সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমাদের জাতীয় দল আগামী নর্থ আমেরিকা কাপের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগী রয়েছে’’ —বিবৃতিতে আরও উল্লেখ করা হয়।

কানাডা আগামী ১৮ এপ্রিল থেকে কেম্যান দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া ‘নর্থ আমেরিকা কাপের’ প্রথম আসরে অংশ নেবে। এই টুর্নামেন্টে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্র, বারমুডা, বাহামাস এবং আয়োজক দেশ কেম্যান দ্বীপপুঞ্জ প্রতিদ্বন্দ্বিতা করবে।

তবে নিকোলাস কার্টনের এই অবস্থায় আসন্ন টুর্নামেন্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, এখনো তার দলে থাকা না থাকা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বার্বাডোসে জন্ম নেওয়া কার্টন কানাডার ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। কানাডার হয়ে খেলার আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান কানাডার হয়ে এখন পর্যন্ত ২১টি ওয়ানডেতে ৫১৪ রান এবং ২৮টি টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au