বাংলাদেশ

এনসিপির সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

  • 4:19 pm - August 05, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
এনসিপির সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

মেলবোর্ন,  ৫ আগষ্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর প্রায় ৪টার দিকে ঢাকা থেকে গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।

সারজিস আলম বলেন, একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়ার পর বিষয়টি উপলব্ধি করে গাজী সালাউদ্দীন তানভীর তা দ্রুত মুছে ফেলেন। পরে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান। পাশাপাশি এনসিপিও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে সাময়িক অব্যাহতি দেয় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করে। এরপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম আরও বলেন, দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপি ও পুলিশ অতিরিক্ত কঠোর পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলেও এই ঘটনায় তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সারজিস আলম ফেসবুক পোস্ট।

এর আগে গত শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে গাজী সালাউদ্দীন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল। এ কারণে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

এটি গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে এনসিপির প্রথম সাংগঠনিক ব্যবস্থা নয়। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পরও তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবার দলে সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেন।

গাজী সালাউদ্দীন তানভীরের গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। একদিকে আইনগত প্রক্রিয়ার বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে মতপ্রকাশ, দলীয় শৃঙ্খলা এবং রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। এখন মামলার তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট সবার।

এই শাখার আরও খবর

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au