খেলা

তাসকিন কেন ক্যাপ্টনের দায়িত্ব নিতে পারবে না, প্রশ্ন সুজনের!

  • 4:17 am - April 06, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ এখনো ফাঁকা। লিটন দাস নেতৃত্ব পাচ্ছেন এমন ইংগিত খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফারুক আহমেদ দিয়েছেন। কিন্তু আলোচনায় আছেন পেসার তাসকিন আহমেদও। কেবল পেসার বলেই তাসকিনকে নিয়ে আছে অনেকের দ্বিমতও।

বিষয়টি ভালোভাবে নেননি ঢাকা লিগে গুলশান ক্রিকেট ক্লাবে কোচিংয়ের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন। পাকিস্তানের ওয়াসিম আকরাম-ইমরান খানদের উদাহরণ দিয়ে সুজনের ভাষ্য, তারা পারলে তাসকিন কেন পারবেন না? 

সংবাদমাধ্যমে তাসকিনের অধিনায়কত্ব নিয়ে এক প্রশ্নে সুজন বলেন, “ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন যদিও এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই কথাটা একদম ঠিক না।”

বাংলাদেশের হয়ে ৭৩ টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন। উইকেট নিয়েছেন ৮২টি। নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট গুণাবলী আছে এই পেসারের মধ্যে। বিপিএলেও তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। বিশেষ করে পেসাররা ইনজুরি প্রবণ হয় সেটা নিয়ে উঠেছে প্রশ্ন।

সেই ব্যাখাও দিয়েছেন সুজন, “যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন সে চালিয়ে নিবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কিনা এটা গুরুত্বপূর্ণ।”

কেবল ওয়াসিম-ইমরান নয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কও একজন পেসার। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে পেয়েছিল সর্বোচ্চ সাফল্য। অন্যদিকে সুজন কেবল তাসকিন নয়, লিটনের উপরও রাখছেন ভরসা।

বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নিবে কি নিবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au