ইউএফও–সংক্রান্ত আরও ৪১টি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র
মেলবোর্ন, ৮ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) বা অজ্ঞাত আকাশীয় ঘটনা (ইউএপি) সংক্রান্ত আরও ৪১টি নথি, ছবি ও ভিডিও প্রকাশ করেছে।…
মেলবোর্ন, ৮ আগষ্ট- বাংলাদেশের বিভিন্ন এলাকায় বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে একটি বার্তা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের নামে পাঠানো ওই খুদে বার্তায় দেশের সব জেলা ও রেঞ্জের পুলিশ সদস্যদের রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার মধ্যরাতে পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে পাঠানো ওই বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে রাতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো বার্তায় বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, আজ সারা বাংলাদেশে বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জেলাধীন যেসব পুলিশ সদস্য রাত্রিকালীন চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন, তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ডিউটি পালন করবেন। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক অবগত করবেন।’
বার্তার শেষে এটিকে ‘অতীব জরুরি নির্দেশনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের নাম ব্যবহার করা হয়েছে।
তবে পুলিশ সদর দপ্তর এ ধরনের কোনো সতর্কতা জারির বিষয়টি অস্বীকার করেছে। সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি গুজব।
তবে পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা হোয়াটসঅ্যাপে ওই বার্তাটি পেয়েছেন। ফলে বার্তাটি কীভাবে পুলিশের বিভিন্ন ইউনিটে পৌঁছাল এবং এর উৎস কোথায়, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে, বার্তায় সারা দেশে সম্ভাব্য বোমা হামলার কথা বলা হলেও হামলার নির্দিষ্ট কোনো স্থান, লক্ষ্যবস্তু বা হামলাকারী সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও এ ধরনের হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তারা সতর্কতামূলক বার্তা পাওয়ার কথা জানালেও সদর দপ্তরের পক্ষ থেকে সেটিকে গুজব বলা হয়েছে। ফলে বার্তাটি আনুষ্ঠানিক নির্দেশনা হিসেবে পাঠানো হয়েছিল কি না, নাকি কোনো সূত্র থেকে তৈরি বা প্রচারিত হয়েছে, তা স্পষ্ট নয়।
এ অবস্থায় রাতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ে কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়েও পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে খোঁজ নেওয়া হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au