খেলা

পিএসএলে আতহার আলী

  • 3:13 am - April 07, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার ক্রিকেটারদের পাশাপাশি ধারাভাষ‌্যেও থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি এই প্রতিযোগিতায় ধারাভাষ‌্য দেওয়ার জন‌্য চুক্তিবদ্ধ হয়েছেন আতহার আলী খান। আইসিসি ইভেন্ট এবং বাংলাদেশের সব আন্তর্জাতিক সিরিজে আতহার নিয়মিত মুখ। এবার তাকে পিএসএলও যুক্ত করেছে তাদের ধারাভাষ‌্য প‌্যানেলে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো করে না হলেও, পাকিস্তান সব সময়ই ধারাভাষ‌্যে মান ধরে রেখেছে এবং ভালোমানের ও আন্তর্জাতিকভাবে সমাদৃত ধারাভাষ‌্যকারদের দিয়ে পিএসএল জমিয়ে রেখেছে। এবারও তারা সেই পথেই হেঁটেছে। রোববার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পিএসএলের দশম আসরের জন্য এক তারকাখচিত ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে রাখা হয়েছে আতহার আলীকে।

এছাড়াও পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউ জিল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে। থাকছেন অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও।

পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক- আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ, এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au