কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ভেনেজুয়েলাও
মেলবোর্ন, ১১ আগষ্টঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রিখটার স্কেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে অনুভূত এই ভূমিকম্পের…
মেলবোর্ন, ১১ আগষ্টঃ বিশ্বের অন্যতম ধনী ও সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগ। তারকাখচিত এই লিগে খেলোয়াড়দের পারিশ্রমিকও চোখ কপালে তোলার মতো। সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের নিয়ে ৪-৩-৩ ফরমেশনে সাজানো একাদশের সাপ্তাহিক বেতন দাঁড়িয়েছে ৩৩ লাখ ৭০ হাজার পাউন্ডে।
এই একাদশে জায়গা হয়নি ওমর মারমুশ, কাই হাভার্টজ, ফিল ফোডেন ও আলেক্সান্ডার ইসাকের মতো তারকাদের। তাঁদের প্রত্যেকের সাপ্তাহিক আয় প্রায় ৩ লাখ পাউন্ডের কাছাকাছি। গোলরক্ষক হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা। গত গ্রীষ্মে ২ কোটি ৫০ লাখ পাউন্ডে সিটিতে যোগ দেওয়া ইতালিয়ান গোলরক্ষক সপ্তাহে ৩ লাখ ৭০ হাজার পাউন্ড আয় করেন। প্রিমিয়ার লিগের গোলরক্ষকদের মধ্যে এটিই সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া লিভারপুলের অ্যালিসনের চেয়ে তাঁর সাপ্তাহিক আয় ১ লাখ ১৫ হাজার পাউন্ড বেশি।
রক্ষণভাগে ডান দিকে স্বাভাবিক ফুলব্যাকের পরিবর্তে রাখা হয়েছে লিভারপুলের দোমিনিক সোবোসলাইকে। সপ্তাহে ২ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করা এই হাঙ্গেরিয়ান মিডফিল্ডার গত মৌসুমে আট ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছেন। সেন্টারব্যাকে আছেন আর্সেনালের উইলিয়াম সালিবা ও লিভারপুলের ভার্জিল ফন ডাইক। দুজনের মধ্যে সালিবার সাপ্তাহিক বেতন ২ লাখ ৫০ হাজার পাউন্ড। আর ফন ডাইক পান ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। প্রিমিয়ার লিগে তাঁর চেয়ে বেশি বেতন পান কেবল একজন খেলোয়াড়।
বাঁ দিকে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির ইয়োশকো গাভারদিওল। মূলত সেন্টারব্যাক হলেও কোচ পেপ গার্দিওলা তাঁকে নিয়মিত লেফটব্যাক হিসেবেও খেলিয়েছেন। তাঁর সাপ্তাহিক বেতন ২ লাখ ৫০ হাজার পাউন্ড। মাঝমাঠে আছেন লিভারপুলের রায়ান গ্রাভেনবার্খ, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ও ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ। গ্রাভেনবার্খ সপ্তাহে ২ লাখ ৮০ হাজার পাউন্ড এবং ফার্নান্দেজ ৩ লাখ পাউন্ড আয় করেন। ইউনাইটেড অধিনায়ক গত মৌসুমে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন।
গ্রিলিশের সাপ্তাহিক আয়ও ৩ লাখ পাউন্ড। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ের সাফল্যের পর এভারটনে ধারে খেললেও চোটের কারণে সেখানে খুব বেশি ছন্দে ফিরতে পারেননি তিনি। নতুন মৌসুমে সিটির দলে নিজের জায়গা ফিরে পাওয়াই তাঁর লক্ষ্য। আক্রমণভাগে ডান দিকে আছেন আর্সেনালের বুকায়ো সাকা। ইংলিশ এই উইঙ্গারের সাপ্তাহিক বেতন ৩ লাখ পাউন্ড। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ গোল করেছেন তিনি।
বাঁ দিকে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড। তাঁর সাপ্তাহিক আয়ও ৩ লাখ পাউন্ড। বার্সেলোনায় ধারে খেলে পারফরম্যান্সে উন্নতি করায় ইংল্যান্ড দলে ফিরেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
আর এই একাদশের সবচেয়ে বড় নাম ও সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার সপ্তাহে পান ৫ লাখ ২৫ হাজার পাউন্ড। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এক সপ্তাহে তাঁর আয় কোটি টাকারও বেশি।
২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে ১৩২ ম্যাচে ১১২ গোল করেছেন হালান্ড। তাঁর বর্তমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।
সব মিলিয়ে প্রিমিয়ার লিগের এই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া একাদশের খেলোয়াড়দের এক সপ্তাহের বেতন বাবদই খরচ হবে ৩৩ লাখ ৭০ হাজার পাউন্ড।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au