থানার কার্যক্রম বন্ধ, টুঙ্গিপাড়া যেন এক যুদ্ধ বিধ্বস্ত নগরী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে পুলিশের কার্যক্রম। হামলার সময় প্রাণ বাঁচাতে থানা ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। আগুনে…
ঢাকার মালিবাগ ফ্লাইওভারের একটি বিমের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অসুস্থতাজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানার মৌচাক মোড় সংলগ্ন মালিবাগ ফ্লাইওভারের দ্বিতীয় তলার একটি বিমের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি ভবঘুরে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফ্লাইওভারের দ্বিতীয় তলার একটি পিলারের পূর্ব পাশের বিমের ওপর থেকে হাত-পা বাঁকানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। শরীর ফুলে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে পোকা ধরেছিল। দীর্ঘ সময় পড়ে থাকায় তার পরনের পোশাকও শরীরের সঙ্গে লেগে গিয়েছিল।
এসআই রাশেদুল ইসলাম আরও জানান, এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au