খেলা

মালিকানায় বড় পরিবর্তন

লিভারপুলের শেয়ার কিনছেন বেজোস-সাভেরিনের জোট

৪৪০ কোটি পাউন্ডের প্রস্তাব

  • 3:10 am - August 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
লিভারপুলের শেয়ার কিনছেন বেজোস-সাভেরিনের জোট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগষ্টঃ ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার কিনতে জোট গড়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বে গঠিত এই বিনিয়োগকারী জোটের সঙ্গে লিভারপুলের মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত চুক্তির মূল্য প্রায় ৪৪০ কোটি পাউন্ড। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অমিত ভাটিয়া ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তালের জামাতা। তাঁর নেতৃত্বাধীন জোটে বেজোস ও সাভেরিনের পাশাপাশি আরও বিনিয়োগকারী রয়েছেন বলে জানা গেছে।

লিভারপুলের বর্তমান মালিক এফএসজি ২০২৩ সালে ‘ডাইনেস্টি ইকুইটি’র কাছে ক্লাবটির ৮ থেকে ১৬ শতাংশ শেয়ার বিক্রি করেছিল। এবার প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রির আলোচনা চলছে।

২০১০ সালে টম হিকস ও জর্জ জিলেটের কাছ থেকে প্রায় ৩০ কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি। তাদের মালিকানায় ক্লাবটি দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে।

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসের সম্পদের পরিমাণ ২৮ হাজার কোটি ডলারের বেশি বলে জানিয়েছে ফোর্বস। অন্যদিকে এদুয়ার্দো সাভেরিনের সম্পদের পরিমাণ ৩ হাজার ২০০ কোটি ডলারের বেশি। এর আগে চেলসি কেনার একটি ব্যর্থ বিনিয়োগকারী জোটেও ছিলেন ৪৪ বছর বয়সী সাভেরিন।

লিভারপুলের শেয়ার বিক্রির এই চুক্তি সম্পন্ন হলে ক্লাবটির মালিকানায় বড় ধরনের পরিবর্তন না এলেও বেজোস ও সাভেরিনের মতো বিশ্বের শীর্ষ ধনীদের প্রবেশ ইংলিশ ফুটবলে নতুন মাত্রা যোগ করবে।ট্যাগ: লিভারপুল, জেফ বেজোস, এদুয়ার্দো সাভেরিন, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুটবল

এই শাখার আরও খবর

রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই দারুণ জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে স্বাগতিক ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের ফলে প্রতিযোগিতায়…

ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলটের উগ্রবাদী মতাদর্শে জড়ানোর দাবি নেতানিয়াহুর

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করা সহকারী পাইলট ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত ছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, পাবনায় স্কুলছাত্র কারাগারে

পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা…

ভারতে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে সাঁতার কাটতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়…

ইউরোভিশন এশিয়া ২০২৬-এ বাংলাদেশের হয়ে গাইবে বিটমোসফিয়ার

‘ভয়েস অব বাংলাদেশ ২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে বিটমোসফিয়ার। ‘তুমি এলে’ গান নিয়ে আগামী ‘ইউরোভিশন সং এশিয়া ২০২৬’-এর প্রথম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা। ঢাকায় অনুষ্ঠিত ‘ভয়েস…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au