খেলা

মাঠে ফিরছেন নাসির হোসেন

  • 4:01 pm - April 07, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার নাসির হোসেন। চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রুপগঞ্জ টাইগার্সের জার্সিতে ম্যাচ খেলতে নামলেন নাসির।

বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারও ক্রিকেটে ফিরলেন এই অলরাউন্ডার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে হয়েছে তার প্রত্যাবর্তন।

আজ মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামে রুপগঞ্জ টাইগার্স। আগে ফিল্ডিংয়ে নেমে বল করতেও দেখা গেছে নাসিরকে। পেয়েছেন উইকেটের দেখাও।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।

২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হয় আজ। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়—এ জন্য আইসিসিতেও কথা বলে বিসিবি। সব ঠিক থাকায় আজ ৭ এপ্রিল তাঁর নিষেধাজ্ঞা শেষ। আজই নামলেন ম্যাচ খেলতে।

বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও বিশৃঙ্খলার জন্য বেশি খবরের শিরোনাম হয়েছেন নাসির।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au