বাংলাদেশ

মাদারীপুরে মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

  • 6:33 pm - August 15, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও র‍্যাবের সদস্যরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসাটির চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)। বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের প্রয়োজন অনুযায়ী জেলা সদর হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে হাতবোমাটি বিস্ফোরিত হয়। এ সময় আশপাশে থাকা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে র‍্যাবের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার কারণ ও বোমাটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে।

ইমন সরদার বলেন, তাঁর বসতঘরের সামনে কীভাবে বোমাটি এল এবং কে সেখানে সেটি রেখেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মিথ

মেলবোর্ন, ১৫ আগষ্ট-  বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে দারুণ এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডে ইংল্যান্ডের জো…

নিরাপত্তাঝুঁকির ৯ দেশ থেকে অভিবাসন বন্ধের দাবি ওয়ান নেশনের

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের দেওয়া ‘ভ্রমণ না করার পরামর্শ’ বা সর্বোচ্চ সতর্কতার তালিকায় থাকা দেশগুলো থেকে অবিলম্বে অভিবাসন বন্ধের দাবি…

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে যুবক আটক

মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা…

চৌর্যবৃত্তির অভিযোগ, পদত্যাগের পরই মৃতদেহ উদ্ধার কেমব্রিজের অধ্যাপক

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চৌর্যবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে পদত্যাগের এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের একটি বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার…

তরুণদের এআই প্রশিক্ষণ থেকে ‘সপ্তধারা’, স্বাধীনতা দিবসে মোদির বড় ঘোষণা

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে তরুণ প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ২০৪৭ সালের…

সিলেটে ৩ খুনের ঘটনায় নতুন মোড়, যা বললেন নিহত দম্পতির মেয়ে

মেলবোর্ন, ১৫ আগষ্ট- সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাকে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা দাবি করেছেন, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au