সিডনি সোয়ান্সের খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত
মেলবোর্ন, ১৮ আগষ্ট: মেলবোর্নের একটি হোটেলে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় সিডনি সোয়ান্সের কয়েকজন খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চললেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার…
মেলবোর্ন, ১৮ আগষ্ট: জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তাকে নির্বাচনের বিজয়ী ঘোষণা করে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৬১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে তিনি দ্বিতীয় দফা ভোট ছাড়াই জয় নিশ্চিত করেন।
জাম্বিয়ার নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, মোট প্রায় ৫০ লাখ ভোটের মধ্যে হাকাইন্দে হিচিলেমা পেয়েছেন ২৯ লাখ ৬৫ হাজার ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন ১৮ লাখ ৫৬ হাজার ২১৭ ভোট। অর্থাৎ হিচিলেমার চেয়ে প্রায় ১১ লাখ ভোট কম পেয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান মওয়াঙ্গালা জালৌমিস মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হাকাইন্দে হিচিলেমাকে জাম্বিয়া প্রজাতন্ত্রের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নির্বাচনের ফল দ্বিতীয় দফায় গড়ানোর কোনো প্রয়োজন হয়নি।
বিজয়ী ঘোষণার পর হাকাইন্দে হিচিলেমা জাম্বিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে যারা তাকে ভোট দেননি এবং বিরোধী প্রার্থীদের সমর্থন করেছেন, তাদেরও সরকারের অংশীদার হিসেবে বিবেচনা করার কথা জানান তিনি।
হিচিলেমা বলেন, যেসব নাগরিক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ধারণা ও পরিকল্পনাকে সমর্থন করেছেন, তাদের কথাও তার সরকার গুরুত্ব দিয়ে শুনবে। দেশের উন্নয়নের সুফল যেন শুধু একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিটি জাম্বিয়ান নাগরিকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
জাম্বিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচন শুরু থেকেই দেশটির রাজনীতিতে ব্যাপক গুরুত্ব বহন করছিল। ভোটগ্রহণের পর গত শুক্রবার কয়েক ঘণ্টার জন্য ভোট গণনা বন্ধ হয়ে যায়। পরে কড়া নিরাপত্তার মধ্যে আবার ভোট গণনা শুরু করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ভোট গণনা নিয়ে সাময়িক জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করে হাকাইন্দে হিচিলেমাকে বিজয়ী ঘোষণা করেছে।
হাকাইন্দে হিচিলেমা এর আগে ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার জাম্বিয়ার প্রেসিডেন্ট হন। দীর্ঘদিনের বিরোধী রাজনীতির পর তিনি ক্ষমতায় এসে অর্থনীতি, কর্মসংস্থান এবং সরকারি ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার দ্বিতীয় মেয়াদে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্নয়ন নিশ্চিত করাই তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
নির্বাচনের ফল ঘোষণার পর তার বক্তব্যেও ঐক্যের বার্তা উঠে এসেছে। বিরোধী দলের সমর্থকদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়ে হিচিলেমা ইঙ্গিত দিয়েছেন, নতুন মেয়াদে তিনি রাজনৈতিক বিভাজন কমিয়ে জাতীয় উন্নয়নের ওপর গুরুত্ব দিতে চান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au