স্বামীর জানাজা-দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
মেলবোর্ন, ১৯ আগষ্ট: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে…
মেলবোর্ন, ১৯ আগষ্ট: কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কণ্ঠশিল্পী নোবেল, জুনায়েদ ও অ্যাশেজ ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে একটি কনসার্ট। তবে ইমাম-উলামা পরিষদের আপত্তির পর প্রশাসনের সিদ্ধান্তে কনসার্টটি বন্ধ হয়ে গেছে।
সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ সোমবার জেলা প্রশাসকের কাছে কনসার্ট বন্ধের দাবি জানিয়ে লিখিত আবেদন করেন। এতে তিনি কনসার্টটিকে ‘শরিয়তবিরোধী গান-বাজনা’ উল্লেখ করে এটি বন্ধ না করা হলে ‘ঘোলাটে পরিস্থিতি’ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

ছবি: সংগৃহীত
এরপর কনসার্ট বাতিলের দাবিতে বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে ইমাম-উলামা পরিষদ ও তৌহিদী জনতা।এর মধ্যে মঙ্গলবার রাতে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে কনসার্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন বলেন, বিষয়টি শুধু ধর্মীয় আপত্তির কারণে কনসার্ট বন্ধের নয়। তাঁর দাবি, ‘আলিশান রেস্টুরেন্ট’ নামে যে প্রতিষ্ঠানের উদ্যোগে কনসার্টটির আয়োজন করা হয়েছিল, সেটি নিবন্ধিত হোটেল বা প্রতিষ্ঠান নয়।
তিনি বলেন, নিবন্ধন না থাকা কোনো প্রতিষ্ঠানের এ ধরনের কনসার্ট আয়োজনের সুযোগ নেই। এ কারণেই আয়োজকদের কনসার্ট না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সকালে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের জন্য তৈরি করা মঞ্চ ও প্যান্ডেল অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। ডেকোরেটরের কর্মীরা সেগুলো খুলে নিয়ে যাচ্ছিলেন। ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে আনা সাউন্ড সিস্টেমের সরঞ্জামও পিকআপে করে ফেরত পাঠানো হয়।
আয়োজকদের ভাষ্য, পৌরসভা কার্যালয় এলাকায় অবস্থিত ‘আলিশান রেস্টুরেন্ট’ থেকে খাবার কেনার পর ক্রেতাদের একটি করে কুপন দেওয়া হয়েছিল। ওই কুপনের র্যাফেল ড্র উপলক্ষেই কনসার্টটির আয়োজন করা হয়েছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au