বাংলাদেশ

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

  • 5:20 am - August 21, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি। ছবিঃ সংগৃহীত

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় বের হন দীপু মনি। পরে ঢাকার কলাবাগানের বাসায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ শেষবারের মতো দেখেন তিনি। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দাফন শেষে বিকেলে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান ও পুলিশের গাড়ি। সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে তাঁকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বুধবার চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। পরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীপু মনিকে প্যারোলে মুক্ত করার বিষয়ে তাঁর মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বুধবার মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে তাঁদের ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুরের বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার ভোরে মুন্সিগঞ্জ জেলা কারাগারের সামনে প্রিজন ভ্যান ও পুলিশের গাড়ি যায়। সকাল সোয়া ৬টার দিকে পুলিশি পাহারায় কারাগার থেকে বের হন দীপু মনি। পরে তাঁকে ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হয়। সেখানে স্বামীর মরদেহ দেখার পর তিনি জানাজা ও দাফনে অংশ নেন।

তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাত-উল ফরহাদ জানান, দাফন শেষে দুপুরের পর দীপু মনিকে নিয়ে প্রিজন ভ্যান ও পুলিশের সদস্যরা মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তাঁরা কারাগারে পৌঁছান।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একাধিক মামলায় দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে তিনি একাধিকবার আবেদন করেছিলেন। তবে সে সময় তিনি অনুমতি পাননি।

আদালতে হাজিরার সময়ও অসুস্থ তৌফিক নেওয়াজ স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে যেতেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে কখনো কখনো স্ট্রেচারে করে আদালত প্রাঙ্গণে নেওয়া হতো।

স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্তি পেয়ে জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ পান দীপু মনি। নির্ধারিত ১২ ঘণ্টার সময় শেষ হওয়ার আগেই তিনি আবার কারাগারে ফিরে যান।

এই শাখার আরও খবর

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au