বিশ্ব

শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে: অমিত শাহ

  • 11:31 pm - August 21, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
অমিত শাহ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এলাকায় নজরদারি ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অমিত শাহ। সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত ভারতের আধা সামরিক বাহিনী এসএসবি মূলত নেপাল ও ভুটান সীমান্তে দায়িত্ব পালন করে।

অমিত শাহ বলেন, শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের নিরাপত্তা আরও শক্তিশালী করতে সীমান্ত এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের আগের সরকারকে সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য বিএসএফকে ১ হাজার ১২৯ একর জমি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার সেই জমি বিএসএফকে দেয়নি। বর্তমানে বিজেপি সরকার সীমান্ত নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় জমি ও অবকাঠামো নিশ্চিত করছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিলিগুড়ি করিডরের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে রাজ্যের বর্তমান সরকার বিএসএফকে জমি দিয়েছে। ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ বিভিন্ন নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে সীমান্তের অরক্ষিত অংশগুলোকে আরও সুরক্ষিত করা হবে।

অমিত শাহ আরও জানান, শিলিগুড়িতে ৮০ একর জমির ওপর উত্তরবঙ্গের জন্য একটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি অরক্ষিত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও করা হবে।

অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা দিবস নিয়েও কথা বলেন অমিত শাহ। তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ স্তোত্র নিয়মিতভাবে গাওয়া হয়নি। এবার রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হয়েছে।

তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে পৌঁছান অমিত শাহ। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার তিনি শিলিগুড়ির এসএসবি ফ্রন্টিয়ারের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মকর্তাদের পাশাপাশি বিজেপির নেতারাও উপস্থিত ছিলেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে শিলিগুড়ি করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরু এই স্থলপথটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে। ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণে অঞ্চলটির নিরাপত্তাকে ভারত সরকার বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

এই শাখার আরও খবর

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং কেন? সমাধানের পথ কী

মেলবোর্ন, ২১ আগষ্ট: সাভারে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক রোজিনা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এভাবেই তার প্রতিক্রিয়া জানান বিবিসি বাংলা কাছে। রোজিনার মতো আরো বেশ কয়েকজন ভোক্তার অভিযোগ,…

মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন

মেলবোর্ন, ২১ আগষ্ট – মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর অঞ্চলটি ছেড়েছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ৫…

১৩ বছরের কিশোরীকে পিটিয়ে অচেতন করার অভিযোগ, কুইন্সল্যান্ডের ‘অ্যাডাল্ট ক্রাইম, অ্যাডাল্ট টাইম’ আইন নিয়ে প্রশ্ন

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৩ বছরের এক কিশোরীকে দুই কিশোরী মিলে মারধর করে অচেতন করে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর…

সোয়ান্স খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন দুই নারী

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্লাব সিডনি সোয়ান্সের পাঁচ খেলোয়াড়কে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় দুই নারী ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের আইনজীবীরা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au