বিশ্ব

‘সরকার কথা রাখেনি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের আন্দোলনের ডাক সিজেপির

  • 1:49 pm - August 25, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
কেন্দ্রীয় সরকার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে সিজেপি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- কেন্দ্রীয় সরকার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে করোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দুপুরে দলের এক সাংগঠনিক বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বরের মিছিলটি ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশ সদর দপ্তরের দিকে যাবে। নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের সদস্য এবং গত ২০ জুলাই সংসদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও তরুণ নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, নিহত নিট পরীক্ষার্থী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের পরিবারের নেতৃত্বে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও তরুণরা অংশ নেবেন।

তিনি অভিযোগ করেন, সরকার ছাত্র ও তরুণদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে নানা অজুহাত দেখানো হচ্ছে। এ কারণে আবারও আন্দোলনের পথে যেতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

সিজেপির নেতারা আরও অভিযোগ করেন, এক মাস ধরে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বললেও এখন বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারিগরি ত্রুটির কথা বলে প্রতিশ্রুতি বাস্তবায়ন এড়িয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি তাদের।

দলটির আরও অভিযোগ, বিভিন্ন ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের বিষয়েও পুলিশ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের দাবি, এভাবে পরিস্থিতি চলতে দেওয়া যায় না।

সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা আন্তরিক, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তবে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে বলে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

শিশু আছিয়া হত্যা মামলার রায় সোমবার, হাইকোর্টে শুনানি পেছাল

মেলবোর্ন, ২৫ আগষ্ট- বহুল আলোচিত মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার দিন…

স্কুলে হিজাব পরার অনুমতি চেয়ে রিট, আবেদন খারিজ ভারতের আদালতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- ভারতের এলাহাবাদ হাইকোর্ট স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব বা স্কার্ফ পরার অনুমতি চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন,…

হাইতিতে গ্যাংয়ের হামলায় নিহত ৪৭, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

মেলবোর্ন, ২৫ আগষ্ট- হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে কেন্সকফ এলাকায় রাতভর সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।…

যুক্তরাষ্ট্রে একসঙ্গে প্রায় ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা

মেলবোর্ন, ২৫ আগষ্ট- যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয়প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, এমন বিদেশিদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।…

প্রয়োজনে ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ২৫ আগষ্ট- প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে…

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au