বাংলাদেশ

গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

  • 4:10 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
স্মৃতি আক্তার নামে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সায়ন পালিয়ে গেছেন।

মঙ্গলবার রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় সায়ন ওই বাড়িতে প্রবেশ করেন। এরপর তিনি স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। একপর্যায়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে এলে সায়ন তাদের ওপরও হামলা চালান। এতে সেলিম হোসেন ও রেবেকা খাতুন গুরুতর আহত হন। পরে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

হামলার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্মৃতি আক্তার, সেলিম হোসেন ও রেবেকা খাতুনকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে সায়ন ওই বাড়িতে ঢুকে এমন নৃশংস হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। প্রেমের সম্পর্কের বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই শাখার আরও খবর

নৌঘাঁটির নিরাপত্তায় রুশ নাগরিকের বাড়ি অধিগ্রহণে উদ্যোগ সুইডেনের

মেলবোর্ন, ২৬ আগষ্ট- জাতীয় নিরাপত্তা ও সামরিক স্থাপনার সুরক্ষার স্বার্থে রুশ নাগরিকের মালিকানাধীন একটি বাড়ি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সুইডেন। দেশটির সশস্ত্র বাহিনী রাজধানী স্টকহোমের দ্বীপপুঞ্জ…

অপ্রাপ্তবয়স্কদের তথ্য অরক্ষিত রাখার অভিযোগে টিকটককে জরিমানা করল ব্রাজিল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থতা এবং তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ১৫ কোটি ৩৮ লাখ ব্রাজিলীয় রিয়াল জরিমানা করেছে…

গোপনে মস্কো সফরে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। তবে তার সফরের…

পারিবারিক নৈশভোজে গুলি, শিশুসহ নিহত ৮

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস শহরের বাইরে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের ওপর গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন ৪৪ বছর বয়সী…

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

মেলবোর্ন, ২৬ আগষ্ট- নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে নিয়মিত পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা দুই টুর্নামেন্টের…

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ঢাকায় ব্রাজিল ফুটবল দলের প্রস্তাবিত প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ম্যাচটি আয়োজন করতে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au