বাংলাদেশ

কক্সবাজারে নৌকাডুবি: নিউজিল্যান্ডের এক নাগরিকের মৃত্যুর বিষয়ে অবগত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়

  • 11:27 am - August 27, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
আলবার্ট (১৬) (বামে) তার মা বেলা (৩৬), বাবা জন এডওয়ার্ড (৭৪) এবং ভাই রাল্ফের (১৩) সাথে ছবিতে। ছবি সৌজন্যে: ৯৯৯ জাতীয় জরুরি সেবা বাংলাদেশ / সরবরাহকৃত

মেলবোর্ন, ২৭ আগষ্ট: নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় (এমএফএটি) জানিয়েছে, বাংলাদেশে নিউজিল্যান্ডের এক নাগরিকের মৃত্যুর বিষয়ে তারা অবগত রয়েছে।

দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে কক্সবাজারের একটি মোহনার কাছে নৌকা উল্টে যাওয়ার পর ‘আলবার্ট’ নামে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এমএফএটির একজন মুখপাত্র বলেন, বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত কলম্বোস্থ নিউজিল্যান্ড দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিহত ব্যক্তির পরিবারকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেবে।

তিনি বলেন, “গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।”

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৬ বছর বয়সী আলবার্ট নিউজিল্যান্ডের আরও তিন নাগরিকের সঙ্গে নৌকাটিতে ছিল। মঙ্গলবার সকালে স্থানীয় সময় উত্তাল পানিতে নৌকাটি উল্টে যায়।

নৌকায় থাকা অপর তিনজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।

এএফপি আরও জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে চারজনকে একই পরিবারের সদস্য বলা হয়েছে। তবে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেননি।

এই শাখার আরও খবর

শিশুদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

মেলবোর্ন, ২৭ আগষ্ট-  ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে শিশুদের ক্ষতি এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলায় প্রায় ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায়…

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

মেলবোর্ন, ২৭ আগষ্ট- গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টার…

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মেলবোর্ন, ২৭ আগষ্ট- দ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে, বর্তমান বাংলাদেশ…

১৭ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ফিরল ফেনারবাচে

মেলবোর্ন, ২৭ আগষ্ট: দীর্ঘ ১৭ মৌসুমের অপেক্ষার অবসান ঘটিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে তুরস্কের অন্যতম সফল ক্লাব ফেনারবাচে। ফরাসি ক্লাব অলিম্পিক…

নিখোঁজদের খোঁজে মধ্যরাতে কাঠমান্ডুর হাসপাতালে স্বজনদের ভিড়

মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ স্বজনদের সন্ধানে মধ্যরাতেও কাঠমান্ডুর একটি হাসপাতালের সামনে ভিড় করছেন পরিবারের সদস্যরা। প্রিয়জনের কোনো খবর পাওয়ার…

লেখালেখি বন্ধ না করলে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি

মেলবোর্ন, ২৭ আগষ্ট- কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীব ওরফে হাসান ইমাম রুবেলকে লেখালেখি বন্ধের জন্য সতর্ক করে ‘তৌহিদী জনতা’র নামে একটি উড়োচিঠি দেওয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au