খেলা

অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাংলার মাটিতে

  • 4:35 am - April 09, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

হামজা চৌধুরীর মতো এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হাজির আরেক খেলোয়াড়,অবশ্য তিনি ফুটবলার নন খেলেন ক্রিকেট তাও আবার অস্ট্রেলিয়ায়। এই ক্রিকেটারের নাম ইয়াসিন মুনতাসির। মঙ্গলবার বাবার সাথে ঢাকায় মিরপুর শেরে-বাংলায় এসে অনুশীলন সেরেছেন মোহামেডান দলের সঙ্গে। বলে রাখা ভালো মুনতাসিরের বাবাও একসময় খেলেছেন মোহামেডানের হয়েই। ছেলেকে দেশের ক্রিকেটের সাথে পরিচিত করার জন্য বেশ কিছু ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছে মুনতাসিরের বাবা,কিন্তু নিজে যে মোহামেডানের হয়ে খেলেছেন সেখানেই তার ছেলেকে দেখতে চান। আরও জানান প্রথম লক্ষ্য অবশ্যই বাংলাদেশকে রিপ্রেসেন্ট করা।

মাত্র আড়াই বছর বয়সেই অস্ট্রেলিয়াতে পারি জমিয়েছিলেন মুনতাসির। বর্তমানে গ্রীনহেল ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম বিভাগ খেলছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। মুনতাসির মূলত একজন অলরাউন্ডার যিনি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিংটি টাও ঠিকঠাক করেন।নেটে সুযোগ পেয়ে তারকা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকেও করেছেন বোলিং। অবশ্য পরাস্ত হয়েছেন রিয়াদকে।

এদিকে মুনতাসিরের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।ক্রিকেটার তামিম ইকবাল খানের খেলাও বেশ পছন্দ,প্রশংসা করতে ভুলেননি পিএসএল খেলতে যাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনেরও।
বাবা ছেলে যে ক্রিকেট নিয়ে কতটা সিরিয়াস তা মিরপুরে নেটে তাদের অনুশীলন দেখলেই বোঝা যায়। মোহামেডানের অনুশীলনে ছেলের জন্য বলা চলে কোচই বনে গেলেন বাবা টিটু।মুনতাসিরের বাবাও যেন তার তারুণ্যে ফিরে গেলেন,ছেলেকে অনুশীলন করানোর ফাঁকে নিজেও নেটে একটু হাত ঘুরিয়ে নিলেন বাবা টিটু।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au