বিশ্ব

নেপালে ষষ্ঠ দিনেও উদ্ধার অভিযান, মৃত প্রায় ৮০০

  • 4:08 pm - August 31, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
ষষ্ঠ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর ষষ্ঠ দিনেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮০০ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই হাজার পাঁচশর বেশি মানুষ।

সোমবার (৩১ আগস্ট)  প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিখোঁজ স্বজনদের সন্ধানে হাসপাতালের দেয়ালে তাদের ছবি লাগিয়ে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। প্রিয়জনের কোনো সন্ধান মিলবে, সেই আশায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

উদ্ধারকারীরা ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রে নিখোঁজদের সন্ধানে একটি গর্ত তৈরি করতে সক্ষম হয়েছেন। ওই পথ দিয়ে ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালানোর সুযোগ তৈরি হলেও এখন পর্যন্ত ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে কয়েকশ জন নেপালের বিভিন্ন জলবিদ্যুৎকেন্দ্রের কর্মী বলে ধারণা করা হচ্ছে।

দুর্যোগে নেপালের পাশাপাশি চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাবে তিব্বতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের প্রায় অর্ধেকই বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া নেপালে নিখোঁজদের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারীরা কয়েকটি সফল অভিযানে কিছু মানুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ফলে নিখোঁজদের মধ্যে আরও জীবিত ব্যক্তিকে উদ্ধারের আশা করছেন উদ্ধারকারীরা।

তবে চীনের শিগাতসে শহরে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। এর চীনবিষয়ক সংবাদদাতার প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত কাউকে জীবিত খুঁজে পায়নি। নিখোঁজদের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

রুশ হামলার পর কিয়েভের বাসিন্দা ‘আমরা বেঁচে আছি, ঈশ্বরকে ধন্যবাদ’

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলার পর একটি গোলাবারুদ গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শুক্রবারের ওই হামলায় মিলা গ্রামসহ আশপাশের বিভিন্ন…

বাংলাদেশিকে হত্যার পর নিজের মাথায় সৌদি যুবকের গুলি

সৌদি আরবের তায়েফে মো. কামরুল হোসেন (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পরে হামলাকারী এক সৌদি যুবক নিজের মাথায় গুলি…

সাইপ্রাস উপকূলে নৌযান ডুবে নিহত ৮, নিখোঁজ অনেকে

উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে একটি যাত্রীবাহী নৌযান ডুবে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো এক ডজনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তুরস্ক ও…

ইস্তাম্বুলে আজ মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ বাস্তবায়নের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আজ সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।…

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব ওলি দারাজালি দুস্তলিক’ প্রদান করা হয়েছে। ভারত ও উজবেকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত সম্পর্ক…

রংপুরে চার খুন: মবের শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট

রংপুরে একই হিন্দু পরিবারের চারজনকে হত্যা মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য কারাগারের ভেতরেই মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তাঝুঁকি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au