বাংলাদেশ

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

  • 7:23 pm - September 06, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ইরানের পতাকা। ছবি: এপি

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই হবে এই টাস্কফোর্সের প্রধান লক্ষ্য।

রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম।

ইরানের উপ-অর্থমন্ত্রী মোরতেজা জামানিয়ান জানান, ব্যবসা, বাণিজ্য, অর্থায়নসহ অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব সমস্যা তৈরি হয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করবে এই টাস্কফোর্স। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হবে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতিতে সৃষ্ট বিভিন্ন সংকট দ্রুত শনাক্ত করে কার্যকর সমাধানের জন্য টাস্কফোর্সটি কাজ করবে। অর্থনীতির ওপর সংঘাতের নেতিবাচক প্রভাব কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান। এর সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি যুক্ত হওয়ায় দেশটির অর্থনীতি আরও বড় ধরনের চাপের মুখে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, অর্থায়ন ও সরবরাহ ব্যবস্থাসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব পড়ছে।

এ অবস্থায় ইরানের ওপর আরও চাপ বাড়াতে চলতি সপ্তাহের শুরুতে নতুন করে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আরও বিচ্ছিন্ন করার লক্ষ্যেই এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন টাস্কফোর্স গঠনের মাধ্যমে যুদ্ধ ও নিষেধাজ্ঞাজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলায় অভ্যন্তরীণভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতকে সহায়তা দেওয়ার উদ্যোগ জোরদার করতে চায় ইরান।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au