বিশ্ব

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

  • 9:22 pm - September 06, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই। ছবি: সংগৃহীত

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে হেংলেপ মহকুমার ফাইবং গ্রামের একটি ক্যাম্পে ইউকেএনএর সদস্যদের অবস্থানের খবর পেয়ে অভিযান শুরু করে যৌথ বাহিনী।

কর্মকর্তারা জানান, ভোর ৫টার দিকে অভিযানটি কৌশলগত পর্যায়ে পৌঁছায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্যাম্পটির দিকে অগ্রসর হতে শুরু করেন। প্রায় সাড়ে ৫টার দিকে ইউকেএনএর সদস্যরা নির্বিচারে গুলি চালালে নিরাপত্তা বাহিনীও নিয়ন্ত্রিতভাবে পাল্টা গুলি চালায়।

পরে আসাম রাইফেলস জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই ইউকেএনএ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

অভিযান শেষে ক্যাম্পে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি এমএ রাইফেল, একটি একে-৫৬ রাইফেল, একটি লাথোড গান, সাতটি লাথোড গ্রেনেড, ১৫টি একে ম্যাগাজিন, একে-৫৬ রাইফেলের ৩৭১টি গুলি, এমএ রাইফেলের ৬০১টি গুলি এবং এসএলআর রাইফেলের ১৭২টি গুলি।

এ ছাড়া ১৫টি সামরিক পোশাক ও সাতটি গোলাবারুদের পাউচ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

ইউকেএনএ ভারতের কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকার এবং কয়েকটি কুকি ও জোমি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত ‘সাসপেনশন অব অপারেশনস’ (এসওও) চুক্তির কোনো পক্ষ নয়।

আসাম রাইফেলস জানিয়েছে, অভিযানের পর আশপাশের জঙ্গল এলাকাতেও নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র:নর্থইস্ট নিউজ

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au