বিশ্ব

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

  • 10:20 pm - September 06, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
আগ্নেয়গিরি। ছবি : রয়টার্স

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের কারণে ৫৮টি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ৩০১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

জাকার্তার বিমানবন্দর কর্তৃপক্ষ ও দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আকাশজুড়ে বিশাল ছাইয়ের মেঘ তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ছাই জাভা অঞ্চলে প্রায় ২০ হাজার ফুট বা ৬ হাজার মিটার এবং সুমাত্রা ও বানতেন অঞ্চলে ৫০ হাজার ফুট বা ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত উঠে গেছে।

অগ্ন্যুৎপাতের প্রভাবে স্থানীয় পর্যায়েও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটি স্কুলে পাঠদান স্থগিত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে জেলেদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

তবে বিএমকেজি জানিয়েছে, এই অগ্ন্যুৎপাতের কারণে আপাতত কোনো সুনামির আশঙ্কা নেই।

এদিকে আগ্নেয় ছাইয়ের প্রভাব থেকে সুরক্ষিত থাকতে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি মাস্ক ও চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী এলাকায় অবস্থিত আনাক ক্রাকাতাও ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত। ২০১৮ সালে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট সুনামিতে বহু মানুষ হতাহত হন।

সূত্র:রয়টার্স

এই শাখার আরও খবর

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au