বিনোদন

কত আয় করল বরবাদ

  • 8:23 pm - April 09, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’-এর। সাত দিনে ছবিটির সারা দেশে কত টাকার টিকিট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে সে তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মুক্তির নবম দিনে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে, তারা ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করেছে ‘বরবাদ’র।

২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের প্রিয়তমা এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র সাত দিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছে গেল। ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে বরবাদের।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদার ব্যবসা করছে এই ছবি। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপে মুক্তি পাবে।

রিয়েল এনার্জি প্রডাকশন মুক্তির নবম দিনে সন্ধ্যায় ফেসবুক পোস্টে ২৭ কোটি ৪০ লাখ টাকার বেশি টিকিট বিক্রির তথ্য জানিয়ে লেখে, ‘বরবাদ’ মুক্তির পর থেকে সারা দেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।

এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে বরবাদ। এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাউজফুল যাচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au