অস্ট্রেলিয়া

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

গ্রানভিল সেন্টারে ২৬ সেপ্টেম্বর; অংশ নেবে ৩০টিরও বেশি ফেস্টিভ ফ্যাশন ব্র্যান্ড, বিশেষ গুরুত্ব নারী উদ্যোক্তাদের

  • 12:13 pm - September 07, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পাচ্ছে বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড।ছবিঃ ওটিএন বাংলা

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দশেরা এক্সিবিশন’ ও ‘এথনিক বাজার’। আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজিত এ প্রদর্শনীতে থাকছে দেশীয় পোশাক, অলংকার ও উৎসবকেন্দ্রিক ফ্যাশন সামগ্রীর সমারোহ।

আয়োজকদের প্রচারপত্র অনুযায়ী, এবারের আয়োজনে ৩০টিরও বেশি ফেস্টিভ ফ্যাশন ভেন্ডর অংশ নেবেন। ফলে একই পরিসরে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন দক্ষিণ এশীয় নকশা, কারুশৈলী ও আধুনিক ফ্যাশনের এক বৈচিত্র্যময় সম্মিলন।

ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পাচ্ছে বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। শাড়ি, অলংকার, বুটিক পোশাকসহ উৎসবের সাজসজ্জার নানা অনুষঙ্গের সম্ভার নিয়ে সাজানো হবে স্টলগুলো। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দেশীয় নান্দনিকতাকে আধুনিক রুচির সঙ্গে সমন্বিত করাই এ আয়োজনের অন্যতম আকর্ষণ।

এ আয়োজনের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ সমর্থন ও তাঁদের ব্যবসায়িক উদ্যোগকে সামনে তুলে ধরা। ‘Promoting Ethnic Wear & Supporting Women in Business’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজকেরা নারী ব্যবসায়ীদের সৃজনশীলতা ও উদ্যোগকে বৃহত্তর প্রবাসী সমাজের কাছে উপস্থাপনের প্রয়াস নিয়েছেন।

আয়োজনে প্রবেশ সবার জন্য বিনামূল্যে রাখা হয়েছে। ফলে উৎসবের কেনাকাটার পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্যও এটি হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় মিলনমেলা।

সিডনির বহুসাংস্কৃতিক পরিমণ্ডলে এমন আয়োজন প্রবাসীদের কাছে শুধু কেনাকাটার সুযোগই তৈরি করে না; বরং দেশীয় ঐতিহ্য, পোশাকশৈলী ও উদ্যোক্তা-সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলারও একটি নান্দনিক ক্ষেত্র সৃষ্টি করে। সুতরাং সবাইকে নিয়ে দুর্গা পুজোর কেনাকাটার আনন্দঘন পরিবেশ উপভোগ করতে দুর্গাপূজা এক্সিবিশনের আয়োজনে সামিল হতে পারেন আপনিও । আরো তথ্য জানতে কল করে নিতে পারেন ০৪৩৩৫০২৬০৮ অথবা ইমেইল করতে পারেন dussehraexhibition@gmail.com -এ ।

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au