বিশ্ব

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

  • 1:43 pm - September 07, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থানে আইসিসি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন, আইসিসি তার দায়িত্ব পালন করে যাবে এবং নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে।

রোববার জাপানের রাজধানী টোকিওতে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন জাপানি নাগরিক তোমোকো আকানে। ২০২৪ সাল থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ওই সিদ্ধান্তের পর থেকেই আদালতটির ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে থাকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তোমোকো আকানে এবং আইসিসির আরেক কর্মকর্তা আবদুলায়ে সাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, আইসিসির এসব কর্মকর্তারা এমন কার্যক্রমে সরাসরি যুক্ত, যার মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সম্মতি ছাড়াই কর্মকর্তাদের তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

তবে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আইসিসির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আকানে বলেন, যেকোনো পরিস্থিতিতেই আদালত তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

আকানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জাপান এটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে কার্যকর রাখতে জাপান ধারাবাহিকভাবে আইসিসিকে সমর্থন করে আসছে।

এই শাখার আরও খবর

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au