বাংলাদেশ

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

  • 4:37 pm - September 08, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
গ্রেফতার মাহবুবুর রহমান।ছবিঃ সংগৃহীত

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট বিকেলে এক শিক্ষার্থীর মা সন্তানের খোঁজখবর নিতে মাদরাসায় যান। এ সময় ওই শিক্ষার্থী তার মাকে জানায়, আগের রাতে অর্থাৎ ২৭ আগস্ট শিক্ষক মাহবুবুর রহমান তাকে যৌন নির্যাতন করেছেন। পরে শিশুটির মা বিষয়টি মাদরাসার অপর এক শিক্ষককে জানান।

এরপর মাদরাসার আরও পাঁচ শিক্ষার্থীও একই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে। তাদের অভিযোগ, গত কয়েকদিনে মাহবুবুর রহমান তাদেরও যৌন নির্যাতন করেছেন। এসব অভিযোগ জানাজানি হওয়ার পর গত ২৮ আগস্ট অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। পরে গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসাটিতে বর্তমানে হেফজ বিভাগে ১৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের মধ্যে ছয়জন শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। মাদরাসাটিতে শিক্ষক রয়েছেন দুজন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু অভিযুক্ত মাহবুবুর রহমানকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগগুলোর বিস্তারিত সত্যতা তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে।

এই শাখার আরও খবর

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক…

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au