বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাতে আগুন
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর…
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং তাঁকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও শিল্পীর পরিবার জানিয়েছে, তিনি নিরাপদে আছেন।
ঘটনাটি ঘটে গত ৫ সেপ্টেম্বর রাতে ব্রিটিশ কলম্বিয়ার একটি সড়কে। অভিযোগ, একটি কালো রঙের এসইউভি থেকে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়া হয়। হামলাকারীরা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া একটি এসইউভি উদ্ধার করেছে। তদন্তকারীদের ধারণা, ওই গাড়িটির সঙ্গে গুলির ঘটনার যোগসূত্র থাকতে পারে।
এদিকে এম্মী বির্ককে লক্ষ্য করে গুলি চালানোর খবর নাকচ করেছেন তাঁর বাবা কুলজিৎ সিংহ। ভারতের পটিয়ালার লোহার মাজরা গ্রাম থেকে তিনি জানান, তাঁর ছেলে সম্পূর্ণ নিরাপদে আছেন। এম্মীর সঙ্গে কারও কোনো বিরোধ নেই বলেও দাবি করেন তিনি।
কুলজিৎ সিংহের ভাষ্য, গুলির ঘটনাটি এম্মীকে লক্ষ্য করে নয়, কনসার্টের আয়োজকের গাড়িকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।
পুলিশও গুলির ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। ওই গাড়িতে কারা ছিলেন বা এম্মী বির্ক সেখানে ছিলেন কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য নিশ্চিত করেনি।
গোপনীয়তার বিধিনিষেধের কারণে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বলে জানিয়েছে পুলিশ। ফলে গুলিকাণ্ডের প্রকৃত লক্ষ্য কে ছিলেন এবং এম্মী বির্ক আদৌ হামলাকারীদের নিশানায় ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি ও হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশের পরবর্তী বক্তব্যের ওপরই বিষয়টি আরও পরিষ্কার হবে।
সূত্র-আনন্দবাজার.কম
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au