বাংলাদেশ

সড়কের পাশে কার্টনে মিলল ছয় টুকরা মরদেহ, এলাকায় চাঞ্চল্য

  • 10:30 pm - September 12, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
লাশ উদ্ধারের সময় স্থানীয় লোকজনের ভিড়। মধুখালী, ফরিদপুর; ১২ সেপ্টেম্বর ২০২৬ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে সড়কের পাশের ঝোপ থেকে তিনটি কার্টনের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ছয় টুকরা করা হয়েছিল। নিহত ব্যক্তি পুরুষ, বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি কাঁচা সড়কের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ঝোপের মধ্যে তিনটি কার্টন পড়ে থাকতে দেখা যায়। কার্টনগুলোর মুখ বাঁধা ছিল। সেগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তিনটি উদ্ধার করে। পরে সেগুলো খুলে বস্তাবন্দী অবস্থায় খণ্ডিত মরদেহ দেখতে পায় পুলিশ।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। মধুখালী, ফরিদপুর; ১২ সেপ্টেম্বর ২০২৬। ছবি: সংগৃহীত

পুলিশ জানিয়েছে, মরদেহটি ছয়টি অংশে খণ্ডিত করা হয়েছিল। এমনকি দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ক্রাইমসিন ইউনিটের সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করেন।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান জানান, মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

এই শাখার আরও খবর

দুই বছর পর আবারও বাংলাদেশে একই মার্কিন সেনা কর্মকর্তা, যা জানা যাচ্ছে

দুই বছর পর আবারও বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মাইকেল রিড স্যাটেম। ২০২৪ সালের অক্টোবরে তিনি ঢাকায় এসেছিলেন একটি উচ্চপর্যায়ের মার্কিন সামরিক প্রতিনিধিদলের সদস্য…

থানা থেকে লুট হওয়া অস্ত্র মসজিদে কিভাবে গেল?

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার…

জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল হাদির ইনকিলাব মঞ্চ, দেশজুড়ে সমালোচনা

ভাষা আন্দোলনের বিরোধিতার সঙ্গে জড়িয়ে থাকা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করেছে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। শুক্রবার…

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নাচ-গান নিয়েও মৌলবাদীদের আপত্তি, তারা কি দিনেও ঘুমান?

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। আগামী ১৪ সেপ্টেম্বর কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের…

খুতবায় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে চাকরি হারালেন ইমাম

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে জুমার খুতবায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এবং নামাজে অস্বাভাবিক বিলম্বসহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে মুসল্লিদের তোপের মুখে পদত্যাগ করেছেন রানিহাটি…

চিন্ময়কৃষ্ণের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সমালোচনায় নওশাদ সিদ্দিকি

অসুস্থ মায়ের সঙ্গে শেষ দেখাটাও করতে পারেননি বাংলাদেশে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ার পরই মারা যান তাঁর মা সন্ধ্যারানি দাস।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au