বিনোদন

সিনেমার ভবিষ্যৎ অন্ধকার, কেন এমন মন্তব্য করলেন অজয়

  • 8:25 pm - April 10, 2025
  • পঠিত হয়েছে:২৪ বার

বড় বাজেটের সিনেমাগুলো মুখ থুবড়ে পড়ছে ভারতে। চিন্তার ভাঁজ পড়েছে বলিউড ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পী ও নির্মাতাদের কপালে। বলিউড তারকা অজয় দেবগন সম্প্রতি সেই চিন্তার সূত্র ধরেই মন্তব্য করেছেন—সিনেমার ভবিষ্যৎ অন্ধকার।

বলিভাইজাখ্যাত অভিনেতা সালমান খানের ‘সিকান্দার’ গত ৩০ মার্চ মুক্তি পায়। বিগ বাজেটের সিনেমা হলেও সেভাবে সাফল্যের মুখ দেখতে পারেনি সিনেমাটি। শুধু এটি নয়, সম্প্রতি বিগ বাজেটের বহু সিনেমার ঘটনা প্রায় একই রকম। মুক্তি প্রতীক্ষিত ‘রেইড ২’ সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠানেও এসব প্রসঙ্গ উঠে আসে।

‘রেইড ২’ সিনেমার ট্রেলার উন্মোচনে উপস্থিত ছিলেন বলিউড তারকা অজয় দেবগন। তিনি বলেন, ‘হিন্দি সিনেমার ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই চিন্তিত। মানুষের রুচি বুঝতে এখন হিমশিম খেতে হচ্ছে আমাদের। ঠিক কেমন সিনেমা মানুষ দেখতে পছন্দ করবে, এটাই বোঝা যাচ্ছে না। মহামারি পরবর্তী সময় থেকেই এ সমস্যাটি তৈরি হয়েছে।

অজয় বলেন, ‘দর্শকরা কোন সিনেমাটি দেখতে পছন্দ করবেন, আর কোনটি করবেন না, সেটাই আমরা বুঝতে পারছি না। এ সমস্যা শুধু হিন্দি সিনেমার ক্ষেত্রে নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা। তিনি বলেন, আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করছি এবং সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। কোথায় সমস্যা হচ্ছে, সেসব বের করার চেষ্টা করছি।

দর্শক হলে সিনেমা দেখতে আসছেন না, সেটি কি টিকিটের অতিরিক্ত দামের জন্য?—এমন প্রশ্নে অভিনেতা বলেন, আমার মনে হয় না টিকিটের দামের কোনো প্রভাব এটা। যে দর্শকরা সিনেমা দেখতে আসছেন, তারা কিন্তু ওই একই দামের টিকিট কেটে আসছেন। আসলে দর্শকরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কোন সিনেমা দেখবেন আর কোনটা দেখবেন না।

অজয় বলেন, দর্শকরা এখন ভালো কনটেন্ট চান। যদি কোনো সিনেমার ট্রেলার বা টিজার মানুষের ভালো লাগে, যদি কোনো সিনেমার গান মানুষের পছন্দ হয়, তাহলে সেই সিনেমাটি অবশ্যই দর্শকরা দেখতে আসবেন। একটি সিনেমা চলবে কি চলবে না তা অনেকটা নির্ভর করে ট্রেলারের ওপর। ট্রেলার যদি ভালো হয়, তাহলে নিঃসন্দেহে সেই সিনেমা দেখবে মানুষ।

প্রসঙ্গত, ‘রেইড’ মুক্তির সাত বছর পর বড়পর্দায় আসছে ‘রেইড ২’। এতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বাণী কাপুর, সৌরভ শুক্লা প্রমুখ।

এই শাখার আরও খবর

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ের পরিচয় কী

মেলবোর্ন, ২২ এপ্রিল- পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ বিশেষ সংখ্যার কভার তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এই স্বীকৃতিকে তিনি এখনো “অবিশ্বাস্য” বলে…

হুজ হু সম্মাননা পেলেন ববিতা, উৎসর্গ করলেন তরুণ প্রজন্মকে

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা এ বছর আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত…

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরতকে তলব

মেলবোর্ন, ২১ এপ্রিল- বাংলাদেশে গম পাঠানোকে ঘিরে ওঠা রেশন দুর্নীতি মামলায় ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরত জাহানকে তলব…

২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

মেলবোর্ন, ২০ এপ্রিল- পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-এর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে…

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার

মেলবোর্ন, ১৯ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীতশিল্পী আইস স্পাইস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au