ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজ উল্টে নিখোঁজ ১৪০, উদ্ধার ১০২
ইন্দোনেশিয়ার জাভা সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে একটি যাত্রীবাহী জাহাজ উল্টে গেছে। দুর্ঘটনার পর জাহাজটিতে থাকা ১৪০ যাত্রী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায়…
আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও সমমনা সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সরকারের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি ‘নট প্রেসড’ হিসেবে খারিজ করে দেন।
এর আগে মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন গত ৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদনটি করেন। রিটের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেন রিটকারী।
একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞপ্তিটির কার্যকারিতা স্থগিত রাখারও আবেদন জানানো হয়।
২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বিজ্ঞপ্তিটি জারি করে। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির পাশাপাশি এর অঙ্গ, সহযোগী ও সমমনা সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে দলীয় প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ ও সম্মেলনসহ বিভিন্ন ধরনের কার্যক্রমের কথা উল্লেখ করা হয়।
রিট আবেদনকারী ওই বিজ্ঞপ্তির আইনগত ভিত্তি ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ কামনা করেছিলেন। তবে শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি ‘নট প্রেসড’ হিসেবে খারিজ করে দেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au