বিশ্ব

সৌদির তেল অবকাঠামোয় হামলা, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩%

  • 9:06 pm - September 14, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। প্রতীকী ছবি

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি একটি কার্গো জাহাজে হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে হয়েছে ১০৭ দশমিক ৫৪ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৯৩ ডলার।

রোববারের তুলনায় সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে বেড়েছে ২ দশমিক ৯৮ ডলার। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৮৮ ডলার।

শতাংশের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ।

জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইএনজির কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেলের দাম বাড়ার প্রধান কারণ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলা। হামলার কারণে সৌদি আরব থেকে তেলের সরবরাহ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

গত ১১ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদ ও মদিনার দিকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সৌদি আরবের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলায় পাইপলাইনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এটি বন্ধ রাখা হয়েছে এবং মেরামতের আগে পুনরায় চালু করা সম্ভব নয়।

আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সাম্প্রতিক সময়ে এর গুরুত্ব আরও বেড়েছে।

হরমুজ প্রণালিতে অবরোধ ও নিরাপত্তাঝুঁকির কারণে ওই নৌপথে জ্বালানি পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরব বিকল্প রপ্তানি পথ হিসেবে পূর্ব-পশ্চিম পাইপলাইনের ওপর বেশি নির্ভর করছিল।

তাই পাইপলাইনটিতে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে সৌদি তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় এমনিতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে সৌদির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত থাকা দেশগুলোর একটি সৌদি আরব। বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বর্তমানে সৌদি আরব একাই বিশ্বের মোট জ্বালানি তেলের চাহিদার আনুমানিক ৫ থেকে ৬ শতাংশ সরবরাহ করে। ফলে দেশটির তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামোয় বড় ধরনের কোনো বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং এর প্রভাব সরাসরি তেলের দামে পড়তে পারে।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে…

দিশা সালিয়ান মৃত্যু: এফআইআরে আদিত্য ঠাকরে-ডিনো মোরিয়াসহ একাধিক নাম

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন সহকারী দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। ছয় বছর আগের এই মৃত্যুর ঘটনায় সোমবার এফআইআর দায়ের করেছে ভারতের…

গ্যাস ও বিদ্যুৎ নিয়ে পোস্ট, ময়মনসিংহে যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার জেরে ফরহাদ হোসেন নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর…

প্রায় ২ কোটি শিশুকে টিকা, তবু বাংলাদেশে হামে হাজার মৃত্যু কেন?

রেকর্ডসংখ্যক শিশুকে টিকা দেওয়ার পরও বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসছে না। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত রোগটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে…

জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, ডাকসু সংগ্রহশালায় ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি বিতর্কিত ছবি ভাঙচুর করেছেন আবু তৈয়ব হাবিলদার নামে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক…

ইউনূস সরকারের আমলে দুর্নীতির অভিযোগের পাহাড় তদন্তে দুদক

অন্তর্বর্তী সরকারের দেড় বছরের সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তাঁর উপদেষ্টা ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ জমা পড়েছে বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au