গ্যাস ও বিদ্যুৎ নিয়ে পোস্ট, ময়মনসিংহে যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছায় গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার জেরে ফরহাদ হোসেন নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি বিতর্কিত ছবি ভাঙচুর করেছেন আবু তৈয়ব হাবিলদার নামে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে ফেলেন তিনি। পরে ছবিটিও ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব।
আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপনের পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর মধ্যেই সোমবার সেখানে গিয়ে ছবিটি ভাঙচুর করেন আবু তৈয়ব।
ছবি ভাঙচুরের আগে তিনি জিন্নাহর ছবি ডাকসু সংগ্রহশালায় রাখার বিরোধিতা করে বক্তব্য দেন।
আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছেন। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব, আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’
তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে প্রিন্সিপাল আবুল কাসেম ১১ মার্চ ১৯৪৮ শুরু করেছিলেন এবং তাঁর নেতৃত্বে হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
আবু তৈয়বের বক্তব্যের পর তিনি সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিটির ফ্রেম ভেঙে দেন এবং ছবিটি ছিঁড়ে ফেলেন।
জিন্নাহর ছবি ডাকসু সংগ্রহশালায় রাখার বিষয়টি নিয়ে এর আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে ভাষা আন্দোলন ও বাঙালির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জিন্নাহর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও আপত্তি রয়েছে।
ঘটনার পর ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবির উপস্থিতি এবং সেটি ভাঙচুরের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au