বাংলাদেশ

গ্যাস ও বিদ্যুৎ নিয়ে পোস্ট, ময়মনসিংহে যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

  • 10:06 pm - September 14, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
ফরহাদ হোসেন। ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া

ময়মনসিংহের মুক্তাগাছায় গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার জেরে ফরহাদ হোসেন নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর স্ত্রী রুনার দাবি, ভিডিও পোস্ট করার পর থেকেই ফরহাদকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় নিজ বাসা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ফরহাদকে ডেকে নিয়ে যান। পরে পাশের রাস্তায় তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ১০টার দিকে মধ্যহিস্যা এলাকার একটি অন্ধকার রাস্তায় হঠাৎ আগুনের ঝলকানি দেখতে পান স্থানীয়রা। আগুনে দগ্ধ অবস্থায় ফরহাদ নিজেকে বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়।

শুক্রবার ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব ফরহাদের মরদেহ দাফন করা হয়।

ফরহাদের পরিবারের অভিযোগ, গ্যাস ও বিদ্যুতের সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার পর থেকেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। তাঁদের ধারণা, ওই ভিডিও পোস্টের সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।

তবে ফরহাদকে কেন এবং কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনার আগে দেওয়া ফরহাদের একটি ভিডিও বক্তব্য পুলিশের নজরে এসেছে। সেখানে তিনি বলেছিলেন, তাঁর কোনো শত্রু নেই এবং কারা তাঁকে নিয়ে গেছে, তা তিনি বুঝতে পারেননি।

ওসি বলেন, “ভুক্তভোগী ভিডিও স্টেটমেন্টে বলেছিলেন, আমার কোনো শত্রু নাই। কেন, কীভাবে, কারা এটা করেছে আমি বুঝতে পারিনি। তবে দুইটা লোক ছিল। কিন্তু তাদেরকে চিনতে পারিনি।”

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

কামরুল ইসলাম বলেন, “আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি নেই। সর্বাত্মক এফোর্ট এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে আসামিদের শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।”

ফরহাদ ‘বেকার মুক্তি কর্মসংস্থান’ নামের একটি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকবিরোধী বিভিন্ন পোস্টও করতেন তিনি।

তবে তাঁর হত্যার ঘটনায় শুক্রবার পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

তদন্ত ভিন্নখানে নেয়ার অভিযোগ, নজরে দুই পুলিশ কর্মকর্তা

রংপুরে গত ১৯ আগস্ট সংঘটিত আলোচিত চার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক গুরুতর প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ব্যবস্থাপনা,…

শত শত কোটি ডলার ব্যয়, তবু উগ্রপন্থা থেকে থামানো যাচ্ছে না: সাবেক এএফপি কর্মকর্তা

অস্ট্রেলিয়ায় উগ্রপন্থায় জড়িয়ে পড়া ব্যক্তিদের পুনর্বাসন বা ডির‍্যাডিকালাইজেশন কর্মসূচি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) কর্মকর্তা ডেভিড ক্রেগ। তাঁর দাবি,…

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে…

দিশা সালিয়ান মৃত্যু: এফআইআরে আদিত্য ঠাকরে-ডিনো মোরিয়াসহ একাধিক নাম

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন সহকারী দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। ছয় বছর আগের এই মৃত্যুর ঘটনায় সোমবার এফআইআর দায়ের করেছে ভারতের…

প্রায় ২ কোটি শিশুকে টিকা, তবু বাংলাদেশে হামে হাজার মৃত্যু কেন?

রেকর্ডসংখ্যক শিশুকে টিকা দেওয়ার পরও বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসছে না। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত রোগটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে…

সৌদির তেল অবকাঠামোয় হামলা, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩%

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি একটি কার্গো জাহাজে হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সোমবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au