পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…
বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএলে সন্দেহজনক একটি আউট নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। যা নিয়ে সরব ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা। এরই মাঝে বিতর্কিত আউট নিয়ে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে বিসিবি। পাশাপাশি টাইগার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আকুও তদন্ত শুরুর কথাও জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিবে সিসিডিএমও জানিয়েছেন এই কমিটির চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী
সর্ষের মধ্যেই ভূত। বাংলাদেশের একমাত্র লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। আর এই লিগেই পারফর্ম করে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ক্রিকেটাররা।
বিপিএলের পর এবার ডিপিএলেও সন্দেহজনক পারফরম্যান্সের গুঞ্জন উঠেছে। ম্যাচ ফিক্সিংয়ের মতো কর্মকাণ্ডের শঙ্কার মেঘ জমেছে এই টুর্নামেন্টেও।
আলোচনার জায়গা দখল করেছে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে একটি আউটের ধরন।
সামাজিক মাধ্যমে সেই আউটের ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘ম্যাচ পাতানো’ কিংবা ‘ফিক্সিং’য়ের মতো সন্দেহপ্রকাশ করছেন নেটিজেনরা। সেই অস্বাভাবিক ঘটনাটি ক্ষতিয়ে দেখার বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডে হাজির আকুর কর্মকর্তারাও। এ ঘটনার তদন্ত করতে কথা বলেছেন অভিযুক্ত ক্রিকেটারদের সাথে।
এ বিষয়ে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি জানান অভিযোগ প্রমাণিত হলে কঠোর অবস্থানে যাবেন তারা।
ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখছেন তারা জানিয়েছেন সালাউদ্দিন
অন্যদিকে ক্রিকেটের স্প্রিরিট রক্ষার্থে, ওই ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের তদন্ত কমিটিকে সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করেন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল
এই ঘটনায় নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটারও।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au