খেলা

সাউথ এশিয়ান গেমসের আসর পাকিস্তানে

  • 1:27 am - April 11, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমসের ১৪ তম আসর। সে অনুযায়ী প্রস্তুতি নিতে ঢাকায় ২৫ টির মধ্যে ১৭ টি ব্যক্তিগত ডিসিপ্লিনের ফেডারেশনের সঙ্গে সমন্বয় সভা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এসএ গেমসে ভালো ফলাফলের জন্য সুইমিং, বক্সিং, অ্যাথলেটিক্সসহ বেশিরভাগ ফেডারেশনেরই চাওয়া বিদেশী কোচ। ক্রিকেট, ফুটবল, হকিসহ বাকী ৮ দলীয় খেলার ফেডারেশনের সঙ্গে বিওএ বৈঠকে বসবে ১৩ এপ্রিল।

২০২৬ সালের সাউথ এশিয়ান গেমসের সূচি নির্ধারণ করেছে আয়োজক দেশ পাকিস্তান। প্রস্তুতির পরিকল্পনার প্রথম ধাপে ১৭ টি ফেডারেশনের সঙ্গে সমন্বয় সভায় বসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বক্সিং, আরচ্যারি, সুমিং, অ্যাথলেটিক্সসহ ১৭ টি ব্যক্তিগত ডিসিপ্লিনের ফেডারেশনকে ১৭ তারিখের মধ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানাতে হবে চূড়ান্ত চাওয়া পাওয়া। সে অনুযায়ী বাজেট ও সুযোগ সুবিধা বরাদ্দ করা হবে।

ভালো প্রস্তুতির জন্য বিদেশী কোচ নিয়োগ দিতে চায় অ্যাথলেটিক্স ও সুমিং ফেডারেশন।

এবছর এসএ গেমসের আরচ্যারিতে যুক্ত হচ্ছে কমপাউন্ড ইভেন্ট। খেলার জন্য সঠিক সরঞ্জাম পেলে অন্যান্য দেশের তুলনায় ভালো করার আশ্বাস দিয়েছেন আরচ্যারির সাধারণ সম্পাদক।

২৩ এপ্রিল বিওএর নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত করা হবে ফেডারেশনগুলোর অনুশীলনের চূড়ান্ত ভেন্যু ও বাজেট।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au