বাংলাদেশ

নির্বাচনী প্রতীকের নতুন তালিকা, যুক্ত হলো ‘না’ প্রতীক

  • 4:31 pm - September 17, 2026
  • পঠিত হয়েছে:৭৩ বার
নির্বাচন কমিশন। ফাইল ছবি

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি একক প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের মতামত জানানোর সুযোগ হিসেবে যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর ৯ নম্বর বিধির উপ-বিধি (১) সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। তালিকায় আনারস, আপেল, আম, ঈগল, উট, গরুর গাড়ি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ডাব, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুড়েঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছাতা ও জগসহ বিভিন্ন প্রতীক রয়েছে।

এ ছাড়া তালিকায় জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত-কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, বালতি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মিনার, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালি আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত, হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার ও হ্যান্ডশেক রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘না’ প্রতীক।

প্রজ্ঞাপনে আরও কয়েকটি সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। মনোনয়নপত্রের সংশ্লিষ্ট অংশে নির্বাচনী ব্যয়ের জন্য ব্যাংক হিসাবের পাশাপাশি প্রার্থী অথবা তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর যুক্ত করার বিধান করা হয়েছে।

প্রার্থীর হলফনামার কিছু তথ্য দাখিলের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট কিছু নথি সংযুক্ত করা বাধ্যতামূলক না রেখে তা ঐচ্ছিক হিসেবে বিবেচনার বিধান করা হয়েছে।

এ ছাড়া হলফনামায় ‘অভিযুক্ত’ বলতে সেই আসামিকে বোঝানো হবে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ বা চার্জ গঠন করেছে, এমন ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই শাখার আরও খবর

হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে গরমিল, পদ হারানোর ঝুঁকিতে এমপি মাহবুবা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্যের গরমিলের অভিযোগ উঠেছে। তাঁর হলফনামায় আইন বিষয়ে উচ্চতর ডিগ্রির তথ্য…

মৈত্রী পাইপলাইনে নতুন চালান, ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে এই…

​জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও বিশ্বজয়ের অভিযাত্রা: বঙ্গবন্ধুর কূটনৈতিক বিজয়

​স্বাধীনতার পর পরই একটি সদ্য জন্ম নেওয়া যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের শক্ত অবস্থান তৈরি করা এবং বিশ্ববাসীর স্বীকৃতি অর্জন করা ছিল এক বিশাল…

দুই বছরে নারায়ণগঞ্জে বন্ধ ৪৬ থেকে ১১০ কারখানা, বেকার হাজারো শ্রমিক

রাজনৈতিক পটপরিবর্তন, সহিংসতা, অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটে গত দুই বছরে নারায়ণগঞ্জের শিল্প খাতে অস্থিরতা বেড়েছে। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়েছেন কয়েক…

ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় ‘পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ দুই কিশোর গ্রেপ্তার

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কো তাপিয়াকে হত্যার ঘটনায় ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, তারা সরাসরি হামলাকারী…

ভিয়েতনামে অস্ট্রেলীয় গ্যাং নেতা হত্যায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

ভিয়েতনামে অস্ট্রেলীয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত ব্যক্তি লরেঞ্জো লেমালুকে হত্যার ঘটনায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্তদের একজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au