মালিবাগ ফ্লাইওভারের বিমে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
ঢাকার মালিবাগ ফ্লাইওভারের একটি বিমের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অসুস্থতাজনিত কারণে ওই…
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক মাইলফলক গড়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যেসব দলের মুখোমুখি হয়েছেন, সেই ২৫ দলের প্রতিটির বিরুদ্ধেই গোল করার কীর্তি গড়েছেন তিনি।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৮১ মিনিটে গোল করেন হালান্ড। ওই গোলের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে তাঁর মুখোমুখি হওয়া ২৫তম দলের বিরুদ্ধেও গোলের খাতায় নাম লেখান তিনি।
২০২২ সালের আগস্টে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে ১৩৭ ম্যাচ খেলেছেন হালান্ড। এ সময়ে তাঁর গোলসংখ্যা ১১৭। ১৯৯২ সালে নতুন কাঠামোয় প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর গোলসংখ্যায় তাঁর চেয়ে এগিয়ে আছেন ২২ জন ফুটবলার।
চলতি ২০২৬-২৭ মৌসুমেও দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে তাঁর গোল সাতটি।
ম্যানচেস্টার সিটির হয়েও একের পর এক রেকর্ড গড়ছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত সপ্তাহে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় টমি জনসনকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে আসেন তিনি।
সিটির জার্সিতে এখন পর্যন্ত ২০৫ ম্যাচে হালান্ডের গোল ১৬৯টি। তাঁর সামনে রয়েছেন এরিক ব্রুক, যিনি ক্লাবটির হয়ে ১৭৭ গোল করেছেন। তবে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরো। ক্লাবটির হয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল ২৬০টি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au