বাংলাদেশ

জ্বলানি তেলের দাম বৃদ্ধির পরদিনেই বাড়ল বাসভাড়া

  • 9:33 pm - September 22, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বিভিন্ন রুটে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লা ও রাজধানীসহ মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর নতুন ভাড়া কার্যকর হবে।

এর আগে সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠক হয়। সেখানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

বৈঠকে পরিবহন মালিকরা দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানান। তাদের আশঙ্কা, নতুন ভাড়া নির্ধারণে দেরি হলে বাড়তি দামে জ্বালানি কিনে বিভিন্ন রুটে ভাড়া আদায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য খরচও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতে ভাড়া সমন্বয়ে তারা একমত হয়েছেন।

রোববার রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বাসসহ দেশের অধিকাংশ গণপরিবহন ডিজেলে চলায় জ্বালানির দাম বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪৩ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা।

নতুন ভাড়া কার্যকর হলে ১০০ কিলোমিটার দূরত্বে দূরপাল্লার বাসের মূল ভাড়া ১৭ টাকা বাড়বে। এর সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত হলে যাত্রীর মোট খরচ আরও বাড়তে পারে।

এই শাখার আরও খবর

রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় আর নেই

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এক…

২০ লাখ এককালীন মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগ, কৃষকদল নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের…

‘বন্দে মাতরম্’ না গাইলেই ফৌজদারি মামলা নয়, বলল সুপ্রিম কোর্ট

ধর্মীয় বিশ্বাস বা বিবেকগত কারণে কেউ ‘বন্দে মাতরম্’ না গাইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত নয় বলে পর্যবেক্ষণ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে এ…

হোয়াইট হাউসের নিজস্ব ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চালু করেছে ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’। হোয়াইট হাউসের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই প্ল্যাটফর্মে…

‘ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা

ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার সুনির্দিষ্ট পরিকল্পনা বা কীভাবে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি…

ইয়েমেনে তীব্র লড়াই, দুই দিনে নিহত ১৫৪

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। গত দুই দিনের সংঘাতে উভয় পক্ষের অন্তত ১৫৪ জন নিহত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au