বাংলাদেশ

২০ লাখ এককালীন, মাসে ২ লাখ চাঁদা দাবি করে কৃষকদল নেতা গ্রেপ্তার

  • 10:58 pm - September 22, 2026
  • পঠিত হয়েছে:৯৫ বার
কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগে ফয়সালকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মামলার এজাহার অনুযায়ী, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম। গত ১ জুলাই সকাল ১০টার দিকে ফয়সাল তাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় জেট-এ-১ পয়েন্টে কর্মরতদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল ভয়ভীতি দেখান এবং হত্যার হুমকি দেন। পরে বিভিন্ন সময় ফোন করেও একইভাবে টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১ আগস্ট বেলা সোয়া ১১টার দিকে ফয়সাল ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে আবারও এককালীন ২০ লাখ টাকা এবং মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

কর্মীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। চাঁদা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, ফয়সালের বিরুদ্ধে এর আগেও চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত মার্চে সিদ্ধিরগঞ্জের দেলোয়ার হোসেন ভূঁইয়া অভিযোগ করেছিলেন, ফয়সাল ও তার সহযোগীরা তার ড্রেজার ব্যবসার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

এ ছাড়া গত ১ আগস্ট গোদনাইল ডিপোর ভেতরে প্রবেশ করে কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে ফয়সাল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এটিএফ ডেলিভারি পয়েন্টে কর্মী পরিবর্তনকে কেন্দ্র করে ফয়সাল, তার সহযোগী সজীব ভূঁইয়াসহ ১৫ থেকে ২০ জন ডিপোর ভেতরে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ করা হয়। নবনিযুক্ত কর্মীদের ডিপো থেকে চলে যেতে তারা হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগ, ১০ ডিলারসহ কারাগারে ১৫

শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি সার ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২২…

তিন শিশুকে ছুরিকাঘাতের অভিযোগ, একজন নিহত: নারীর বিরুদ্ধে হত্যা মামলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্লু মাউন্টেনস এলাকায় গাড়ির ভেতরে তিন শিশুকে ছুরিকাঘাতের অভিযোগে ৪২ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। হামলায়…

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পাম্প থেকে বাজার—প্রভাব পড়বে সর্বত্র

দেশে যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ার খবর। সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতির চাপে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে আবারও চার…

রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় আর নেই

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এক…

‘বন্দে মাতরম্’ না গাইলেই ফৌজদারি মামলা নয়, বলল সুপ্রিম কোর্ট

ধর্মীয় বিশ্বাস বা বিবেকগত কারণে কেউ ‘বন্দে মাতরম্’ না গাইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত নয় বলে পর্যবেক্ষণ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে এ…

হোয়াইট হাউসের নিজস্ব ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চালু করেছে ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’। হোয়াইট হাউসের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই প্ল্যাটফর্মে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au