বাংলাদেশ

বগুড়ায় কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি

  • 4:40 am - September 26, 2026
  • পঠিত হয়েছে:৫২ বার
বগুড়ায় কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি। ছবিঃ সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ভাঙচুরের পর দানবাক্সের টাকা ও বিভিন্ন পূজার সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ সময় মন্দিরের একটি মূর্তি পাশের ডোবার মধ্যে ফেলে রাখা হয়। পরে মন্দিরের পুরোহিত সেটি উদ্ধার করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার নিয়মিত পূজা-অর্চনা শেষে তিনি মন্দির বন্ধ করে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি দেখতে পান, দানবাক্স ভাঙা এবং ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

এ সময় একটি মূর্তি মন্দিরে পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশে খোঁজাখুঁজি করে মন্দিরের পাশে একটি ডোবা থেকে ওই মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেতে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের আরেকটি মূর্তি পড়ে থাকতে দেখা যায় বলে জানান পুরোহিত।

মন্দির কর্তৃপক্ষের দাবি, ভাঙচুরের সময় দানবাক্সের টাকা নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রীও চুরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল মন্দিরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মন্দিরের ভেতরের অবস্থা ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেছে।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, মন্দিরে চুরি ও ভাঙচুরের বিষয়ে গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল থানায় এসে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

তবে মন্দিরে ভাঙচুর ও চুরির পেছনে কী উদ্দেশ্য ছিল, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি পরিকল্পিত কি না বা এর সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য জড়িত কি না, তদন্তের পর তা স্পষ্ট হবে।

এই শাখার আরও খবর

কুষ্টিয়ার মহাশ্মশানে গরুর মাংস রান্না করে পিকনিক, চিতা-সমাধিতে জুতা পায়ে ছবি

কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর মহাশ্মশানে একদল যুবকের গরুর মাংস রান্না করে পিকনিক করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে শ্মশানের চিতা ও মৃত ব্যক্তির সমাধির ওপর জুতা…

ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে দুই সন্তানকে নিয়ে মহাসড়কে ঝাঁপ দেওয়ার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ…

ব্রিকস সম্মেলনে অনুপস্থিতি, এরপর বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে?

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতি নতুন করে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতীয় সরকারের দাবি, তারেক রহমানকে দুটি আমন্ত্রণ…

ওপেনএআই-অ্যানথ্রপিককে ছাড়িয়ে যাওয়ার দাবি, সময়সীমা দিলেন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্কের দাবি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে…

হুথি হামলা ঘিরে সৌদি আরবে বৈঠকে বসছেন তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় নিয়ে জরুরি বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে…

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ক্ষতিপূরণের অর্থ পেলেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকারী ই জিন ক্যারল

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়েছেন মার্কিন সাংবাদিক ও লেখক ই জিন ক্যারল। যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au