খেলা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারে আগ্রহ নেই

  • 9:56 pm - April 13, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল। এর আর এক সপ্তাহ বাকি থাকলেও এই সিরিজ কোথায় দেখা যাবে, তা জানা যায়নি এখনও। তার মূল কারণ এখনও যে সম্প্রচার স্বত্বই বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের ১৯ মার্চ বিসিবি এই সিরিজের জন্য আগ্রহপত্র (ইওআই) আহ্বান করে, যেখানে আর্থিক প্রস্তাবও চাওয়া হয়। সিরিজটি শুরু হওয়ার কথা ২০ এপ্রিল থেকে। তবে আগ্রহপত্র জমার শেষ তারিখ ছিল ৭ এপ্রিল, আর ওই সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই প্রস্তাব দেয়নি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো টিভিতে সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জিটিভিতে, মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের অক্টোবরে সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

বিজ্ঞাপন বাজারের মন্দার কারণে তার প্রতিষ্ঠানও আগ্রহ দেখায়নি বলে জানা গেছে। যার ফলে মিডিয়া ব্ল্যাকআউটের একটা শঙ্কা তৈরি হয়েছে।

তবে এমন পরিস্থিতিতে একটা উপায় আছে খেলা দেখানোর। বিসিবি শেষমেশ সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারলে রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ম্যাচ দেখানোর ব্যবস্থা করতে পারে।

তবে বিপদটা শুধু জিম্বাবুয়ে সিরিজেই সীমাবদ্ধ নয়। বিসিবি গত ১১ মার্চ পুরুষ দলের হোম সিরিজগুলোর ২০২৭ সালের জুন পর্যন্ত বৈশ্বিক সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য পরামর্শদাতা প্রতিষ্ঠান নিয়োগে আগ্রহপত্র আহ্বান করে। কিন্তু তাতেও সাড়া মেলেনি। ফলে সমস্যাটা সবে শুরু হলো, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এমন কিছুই।

বিপিএলের সম্প্রচার স্বত্ব এবং টিভি প্রোডাক্ট চুক্তিগুলোও শেষ হয়ে গেছে। এখন কেবল হোম প্রোডাকশন সার্ভিস ও মাঠের চুক্তি আছে, যা ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু হোম সিরিজগুলোর কোনো বৈশ্বিক সম্প্রচার স্বত্ব আর বিসিবির হাতে নেই।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au